ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে কালিহাতীর আনালিয়াবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পোশাক কারখানা ছুটির পর গত মধ্যরাত থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখী যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে নারী ও শিশু যাত্রীদের।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।
বেলা বাড়ার সাথে সাথে যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।







