বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে: ১০ বরযাত্রী নিহত

বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে গেছে, স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বরগুনার আমতলীর হলদিয়া এলাকায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
শনিবার ২২ জুন দুপুরে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান বলেন, মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এখন পর্যন্ত নারী-শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






