জনপদ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা, আহতরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা, আহতদের উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের মধুপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির ১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন। 

সোমবার ১৫ জুলাই দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ধনবাড়িগামী বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার গোলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যাত্রী জেলার মির্জাপুর উপজেলার ঘৌহাতলী এলাকার হাজী শুকুর মিয়ার ছেলে আনোয়ার হোসেন।

নিহতের স্ত্রী শাহানা পারভীন জানান, আমার বাবার বাড়ি থেকে স্বামী, ছোট বোন ও বোনের ৭ বছরের ছেলেকে নিয়ে সিএনজি করে স্বামীর বাড়ি যাচ্ছিলাম। এসময় গোলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিনিময় পরিবহনের একটি বাস আমাদের সিএনজিটিকে ধাক্কা দেয়। এসময় আমার স্বামী সিএনজি থেকে রাস্তায় পড়ে গেলে বাসটি তার ওপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পর বিনিময় পরিবহন বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। তারা জানান, বিনিময় পরিবহনের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে বহু মানুষের প্রাণহানীও হচ্ছে।

এ বিষয়ে মধুপুর থানার এসআই রেজাউল করিম জানান, ঘটনা জানার পর আমি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি ভাইঘাট এলাকায় আটক করা হয়েছে।

বিষয়:টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…