কুড়িগ্রাম

কুড়িগ্রামে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে আহত ব্যক্তির চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে একটি হাসপাতালে আহত ব্যক্তির চিকিৎসা চলছে, বেশ কিছু মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুড়িগ্রাম সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল নাগেশ্বরী উপজেলার ভিতর বন্দ ইউনিয়নের নন্তনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত জয়নাল মোটরসাইকেলে করে কুড়িগ্রাম থেকে ভিতরবন্দ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জয়নাল ঘটনাস্থলে নিহত হয়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

বিষয়:কুড়িগ্রাম ট্রলি নিহত ১ মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…