চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে অটোরিকশা-মিনিট্রাকের সংঘর্ষে নিহত ১

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০৭ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের  মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায়   ৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল।

নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়াপালং এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক গণসংযোগ পত্রিকার অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

Banglabid

স্থানীয়দের বরাতে আজিজুল বারী ইবনে জলিল বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় কক্সবাজারমুখি মিনিট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনার পরপরই ঘাতক মিনিট্রাক নিয়ে চালক ও সহকারি পালিয়ে যায় বলে জানান তিনি। আজিজুল বারী জানান, নিহতের লাশ রামু হাইওয়ে ক্রসিং থানায় রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিকশার-মিনিট্রাককক্সবাজারনিহত ১সংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাওরের এক আমের দাম ১ হাজার ৬০০ টাকা!

পরবর্তী

এবার উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

পরবর্তী
উত্তরা পূর্ব থানার ওসির প্রত্যাহার, পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

অশ্বিন ভারতের ক্রিকেট দলের স্পিনার, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হিন্দি রাষ্ট্রভাষা নয়’, অশ্বিনের মন্তব্যে উত্তাপ ভারতে

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT