চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝ আকাশে উড়োজাহাজের ঝাঁকুনিতে নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ২২, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজের ভিতরে যাত্রীরা, কিছু বসে এবং কিছু দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন থেকে রওনা দেওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে প্রচণ্ড টার্বুলেন্স বা ঝাঁকুনিতে পড়লে একজন যাত্রীর মৃত্যু হয়। এছাড়াও ওই বিমানে থাকা আরও অন্তত ৭১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সিঙ্গাপুরগামী ওই বোয়িং ৭৭৭-৩০০ইআর এয়ারক্র্যাফটটিকে ঘটনার পর মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, ঘটনার সময় উড়োজাহাজটি যে উচ্চতায় ছিল সেখান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে তা অন্তত ৬০০০ ফিট (১৮০০ মিটার) নিচে নেমে আসে।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম জিওফ কিচেন (৭৩)। ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আহত ৭১ জন যাত্রীকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। উড়োজাহাজে থাকা বাকি ১৪৩ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Banglabid

উড়োজাহাজের ভিতরে যাত্রীর আসন ও সিটের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিইও গোহ চুন ফং এই ঘটনায় ক্ষমা চেয়ে বলেছেন, আমি মৃত যাত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই। এই ফ্লাইটে সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে তার জন্য আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

বিমানের একজন যাত্রী জানিয়েছেন, হঠাৎ করেই উড়োজাহাজটি ওপরের দিকে কাত হয়ে যায়। সেই সঙ্গে প্রচণ্ড জোরে জোরে সেটি কাঁপতে থাকে এবং নিচে পড়ে যেতে থাকে। আরেক যাত্রী জানান, প্লেনের ভিতরে বসে থাকা যে যাত্রীদের সিটবেল্ট বাঁধা ছিল না, প্রায় সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে তাদের মাথা প্লেনের ছাদে গিয়ে বাড়ি খায়। কয়েকজনের মাথা গিয়ে ধাক্কা মারে ওভারহেড ব্যাগেজ কেবিনে। তাতে কেবিনের দরজাও ক্ষতিগ্রস্ত হয়।

Reneta

ঠিক কী কারণে উড়োজাহাজটি এমন দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজসিঙ্গাপুর এয়ারলাইন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাখাইনে সহিসংতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

পরবর্তী

তেহরানে রাইসির জানাজার ইমামতি করলেন খামেনি

পরবর্তী
তেহরানে রাইসির জানাজার ইমামতি, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তেহরানে রাইসির জানাজার ইমামতি করলেন খামেনি

প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT