আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে নতুন করে হামলা, উড়োজাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদ বিমানবন্দরে নতুন করে হামলা, উড়োজাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা বৃহস্পতিবার(৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে তৃতীয় দফায় হামলা চালানোর দাবি করেছে। এর কয়েক ঘণ্টা আগে হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

মিডল ইস্ট আইয়ের তথ্যমতে, হুতিদের রাজনৈতিক শাখা আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাঁরা রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। এ ছাড়া নাজরান শহরের একটি বিমানবন্দর ও খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে জানিয়েছে, গতকাল রিয়াদ বিমানবন্দরে চালানো এ হামলায় অন্তত একটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বিষয়:উড়োজাহাজ ব্যাপক ক্ষয়ক্ষতি রিয়াদ বিমানবন্দর সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…