জনপদ

মাগুরায় তেলবাহী ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আহত ১৫

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাগুরায় তেলবাহী ট্রাক ও গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দিনবন্ধু বিশ্বাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন নারী-শিশুসহ আরও ১৫ জন।

আজ রোববার ৫ অক্টোবর মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, মাগুরা-যশোর সড়কের ভাবনহাটি এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের চাকা ফেটে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গোল্ডেন পরিবহনে থাকা যাত্রী একই পরিবারের ৫ জন দীনবন্ধু (৩৩), সোহেল (৩৬), মিন্টু (৩৪), আক্কাস (৫০), সিয়ামসহ (২১) আহত হয় ১৬ জন। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দিনবন্ধু বিশ্বাস নামে ওই ব্যক্তির অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত হলে সেখানে পাঠানোর পথে তিনি মারা যান।

বিষয়:আহত নিহত একজন বাস-ট্রাক সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…