অপরাধ

মুগদায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়ার ছবি, যা আইন ও অপরাধের বিষয়বস্তুকে নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সাগর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে ওই শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শাফায়েত মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ মার্চ ১২ বছরের এক শিশুকে কৌশলের ডেকে নিয়ে তার ভাড়া বাসায় জোরপূর্বক ধর্ষণ করেন সাগর। পরে গতকাল শিশুটির বাবা আমাদের থানায় এসে বিষয়টি জানালে আমরা সঙ্গে সঙ্গে সাগরকে গ্রেপ্তার করি।

এই ঘটনায় ওই শিশুটির বাবা বাদী হয়ে মুগদা থানা একটি মামলা দায়ের করেন। পরে আমরা শিশুটির শারীরিক পরীক্ষার জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে এসে ওসিসিতে ভর্তি করি। আমরা আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠিয়েছি।

আসামি সাগরের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার আশরাফপুর গ্রামে। তিনি মৃত আব্দুল জলিলের ছেলে।

বিষয়:গ্রেপ্তার ১ মুগদা থানা শিশু ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…