চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‌ ‌’ট্রান্সপোর্টার’ স্টেথামের জন্মদিন আজ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১:৪৬ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৫
বিনোদন
A A

ট্রান্সপোর্টার খ্যাত স্টাইলিশ অ্যাকশন অভিনেতা জ্যাসন স্টেথামের জন্মদিন আজ।  ১৯৬৭ সালের ২৬ জুলাই ইংল্যান্ডের ডার্বিশায়ারে জন্ম এই মারকুটে অভিনেতার।

ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল প্রবল আগ্রহ স্টেথামের। স্বপ্ন বুনেছিলেন ফুটবলার হওয়ার। স্কুলে থাকাকালীন ধ্যানজ্ঞান ছিল ফুটবল নিয়েই। তবে সেই স্বপ্নে অল্প কিছুদিন পরই ভাটা পরে। নতুন স্বপ্ন সুইমিং। ব্রিটেনের জাতীয় সাঁতার দলের তিনি বারো বছর ধরে জড়িত রয়েছেন। এমনকি ইংল্যান্ডকে ১৯৯০ সালের কমনওয়েলথ গেমস এ নিয়ে গিয়েছিলেন স্টেথাম। এর পাশাপাশি স্টেথাম দক্ষ ছিলেন জিমন্যাস্টিকস ও কুংফুতেও।

নব্বইয়ের দশকে ছোট পর্দায় বেশ কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে তার হাতেখড়ি ১৯৯৮ সালে রিচি গাইয়ের পরিচালনায় কমেডি অ্যাকশন, থ্রিলার মুভি ‘লক, স্টোক এন্ড টু স্মোকিং ব্যারেল’ এ অভিনয়ের মধ্য দিয়ে।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্টেথামকে। এই মুভির আশ্চর্য সাফল্যের পর ব্রিটিশ চলচ্চিত্রকার রিচি গাই ২০০০ সালে নির্মাণ করেন ‘স্ন্যাচ’ মুভিটি। এই মুভিতে জ্যাসন স্টেথামের অভিনয় দেখে বোঝার উপায় নেই তার দ্বিতীয় চলচ্চিত্র এটি। সবচেয়ে বড় কথা স্ন্যাচ মুভিতে স্টেথাম অভিনয় করেছেন ব্র্যাড পিটের সহ অভিনেতা হিসেবে। ২০০২ সালে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ট্রান্সপোর্টার চলচ্চিত্রে ফ্রাঙ্ক মার্টিন চরিত্রের মাধ্যমে। দর্শক জনপ্রিয়তার পর সিক্যুয়াল ট্রান্সপোর্টার টু ও ট্রান্সপোটার থ্রি রিলিজ দেওয়া হয় ২০০৫ ও ২০০৮ সালে। তবে এর আগেই দর্শকরা তাকে গ্রহন করে নিয়েছেন অ্যাকশন হিরো হিসেবে। ইটালিয়ান জব, ব্যাংক জব, ডেথ রেস, রিভলবার, ক্রাঙ্ক ছবিগুলোতে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন স্টেথাম।

তবে ২০১০ সালে দ্য এক্সপেনডেবলস, ২০১২ সালে দ্য এক্সপেনডেবলস টু, ২০১৩ তে ফাস্ট এন্ড ফিউরিয়াস সিক্স, ২০১৪ তে দ্য এক্সপেনডেবলস থ্রি, ২০১৫ তে ফিউরিয়াস সেভেন এ অসাধারণ অভিনয় দিয়ে নিজেকেই ছাড়িয়ে গেছেন স্টেথাম। দর্শকদের জন্য ভবিষ্যতে আরো অ্যাকশন ও থ্রিলার মুভি উপহার দিতে চান জ্যাসন স্টেথাম।

ট্যাগ: জন্মদিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের হামলায় দুজন নিহত

পরবর্তী

ব্রাজিল থেকে আনা অবশিষ্ট গম বিতরণে নিষেধাজ্ঞা

পরবর্তী

ব্রাজিল থেকে আনা অবশিষ্ট গম বিতরণে নিষেধাজ্ঞা

বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতির অবনতি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT