বাংলাদেশ

৯০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে: সাঈদ খোকন

বর্জ্য ও আবর্জনা জমে থাকা রাস্তার দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নগরীর রাস্তায় জমে থাকা বর্জ্য ও আবর্জনা, পরিচ্ছন্নতা অভিযান চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার দুই সিটি কর্পোরেশনে কোরবানী হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে যে আল্টিমেটাম দেয়া হয়েছিল তা  ৯০ শতাংশ পূরণ হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

রোববার দুই সিটি করপোরেশনের পক্ষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

সাঈদ খোকন বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করছে ১৭ হাজার পরিচ্ছন্নতা কর্মী। তবে বর্জ্য পুরোপুরি অপসারণে রাজধানীবাসীকে অপেক্ষা করতে হবে আরো দুই থেকে তিন দিন।

তবে অনেকেই অভিযোগ করেছেন, অনেক এলাকায় এখনো পৌঁছেনি সিটি কর্পোরেশনের ময়লা অপসারণের গাড়ি।
রাজধানীর মোহম্মদপুরের হুমায়ুন রোড তেমনি একটি এলাকা। ঈদের একদিন পর ওই এলাকার অনেক সড়কেই পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য।

এমন অবস্থা আরো অনেক এলাকার। এলাকাবাসী বলছেন সিটি কর্পোরেশনের গাড়ি ঈদের দিন থেকে এখনো আসেনি বর্জ্য অপসারণে।

বিষয়:কোরবানীর বর্জ্য কোরবানীর বর্জ্য অপসারণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…