চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯টা-১টার ফাইনাল পরীক্ষা শেষে শুটিংয়ে অংশ নিতাম: পলাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২১
বিনোদন
A A

বিজ্ঞাপন নির্মাতা হিসেবে আদনান আল রাজীবের হাঁকডাক শোনা যায়। উচ্চতর পদার্থ বিজ্ঞান (পার্ট ২), প্রশ্নবোধক, পার্শ্ববর্তী প্রেম নিবেদন, মিডিল ক্লাস সেন্টিমেন্ট,অল টাইম দৌড়ের উপর, বিকাল বেলার পাখি’র মতো টেলিফিকশন বানিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন।

এবার প্রথম ওটিটি প্লাটফর্ম ‘চরকি’র জন্য ওরিজিনাল ফিল্ম ‘ইউটিউমার’ নির্মাণ করলেন আদনান।

চলতি বছরের শুরুতে নির্মাণ শুরু করে আলোচনায় থাকা আদনানের এ ফিল্মটি আসন্ন ঈদুল আযহার দিন মুক্তি পেতে চলেছে।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, গায়ক প্রীতম হাসান, শরাফ আহমেদ জীবন, সালমান মুক্তাদির, গাউসুল আলম শাওন, কারিনা কায়সার, নাজমুস সাকিব প্রমুখ।

প্রযুক্তি ও বর্তমান সময়ের গল্পে নির্মিত হয়েছে ইউটিউমার। মূলত ভার্চুয়াল জগৎ ঘিরে যত উন্মাদনা, উত্তেজনা আর হুজুগ; সবই উঠে আসবে ইউটিউমারে।

কাজল আরেফিন অমির সহযোগী পরিচালক হয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’সহ একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচিত হয়েছেন অভিনেতা জিয়াউল হল পলাশ। এবার তিনি আদদান আল রাজীবের ইউটিউমারে অভিনয় করলেন।

Reneta

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে পলাশ কথা বলেন ‘ইউটিউমার’ প্রসঙ্গে। তিনি জানান, এ কাজটি করতে গিয়ে তার অভিজ্ঞতা রোমাঞ্চকর।

পলাশ বলেন, শুটিং চলাকালে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা দিয়ে শুটিংয়ে যেতাম। সারাদিন শুটিং করে বাসায় ফিরে আবার লেখাপড়া করতাম। পরীক্ষা আর শুটিং রোমাঞ্চকর অভিজ্ঞতা।

পলাশ আরও বলেন, চরিত্রের জন্য শুটিংয়ের আগে চার ঘণ্টা ধরে চুলে বিশেষ কালার করি। আগে কখনই কোনো কালার করিনি। আদনান ভাই চেয়েছিলেন বলে করেছি। কয়েকদিন শুটিং করে কালার উঠে যাওয়ায় আবার কালার করি। শুটিং শেষে কালার উঠাতে গিয়ে চুল পড়ে যাচ্ছে। বর্তমানে আমি হেয়ার ট্রিটমেন্টের মধ্যে আছি। এ কাজটির জন্য আমার চুল বিজর্সন দিতে হয়েছে।

‘ইউটিউমার’ আসলে কী, জানতে চাইলে পলাশ বলেন, শরীরে যে টিউমার থাকে অসুবিধার কারণ। না কাটা পর্যন্ত বয়ে বেড়াতে হয়। আমাদের সমাজের অনেক টিউমার আছে যা সরিয়ে ফেলা না পর্যন্ত ক্ষতিকর। এখানে সেই বার্তাটাই দেখানো হয়েছে। তবে ইমোশন, সাসপেন্স, রিয়ালাইজেশন সবই থাকছে। বিনোদনের সব উপকরণ নিয়ে তৈরি করে হয়েছে ‘ইউটিমার’।

ইউটিউমার’ এর গল্প আদনান আল রাজীবের নিজের। চিত্রনাট্য করেন আদনান ও তার টিমের দুই সহকারী সাদিয়া ইসলাম রোযা ও নুহাশ। আদনান বলেন, নির্দিষ্ট শ্রেণির দর্শকদের জন্য বানাইনি। অনেকদিন হাসিঠাট্টার কিছু করিনা। দেখাতে চাই, নিজের মধ্যে কতটুকু হাসিঠাট্টা জমে আছে। মূলত এজন্যই বানাচ্ছি। কোনো কিছু বলতে চাইলে গল্পের মাধ্যমে প্রকাশের চেষ্টা করি। এবার কঠিন কিছু বলবো, কিন্তু সহজভাবে। তাই আইডিয়া ‘ইউটিউমার’। বেসিক গল্প হচ্ছে ‘স্যাটায়ার’। পুরোপুরি লাউড হিউমার, যেখানে হাসি ঠাট্টা থাকবে; সেই সঙ্গে গল্প আগাবে।

চরকির প্রধান পরিচালক রেদওয়ান রনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈদুল আহযার দিন রাতে চরকির অ্যাপে ‘ইউটিউমার’ মুক্তি দেয়া হবে। এটি হচ্ছে চরকি ওরিজিনাল।
তিনি জানান, ১২ জুলাই থেকে চরকি স্ট্রিমিং করতে পারবেন দর্শক। এদিন রাতে রিলিজ হবে শিহাব শাহীন পরিচালিত চরকি ওরিজিনাল সিরিজ ‘মরীচিকা’। সঙ্গে আরও কিছু বিদেশি সিনেমা বাংলায় ডাবিংসহ পাওয়া যাবে। চরকির উদ্যোগে যেসব কনটেন্ট নির্মিত হচ্ছে সেগুলো ধীরে ধীরে মুক্তি দেয়া হবে। বাকিগুলো চমক হিসেবে থাকুক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদনান আল রাজিবইউটিউমারওটিটিকারিনা কায়সারগাউসুল আলম শাওনচরকিজিয়াউল হক পলাশনাজমুস সাকিবপরীক্ষাপলাশমাস্টার্স পরীক্ষারেদওয়ান রনিলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসালমান মুক্তাদিরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT