চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৯ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

৯৫, ৯৭, ৮৯। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্কোর। ব্যাটিংয়ে আবারও অন্ধকারে ডুবে ছুঁতে পারেননি তিন অঙ্ক। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইওয়াশ এড়ানোর ম্যাচে আর অল্পতে গুটিয়ে যেতে পারত টিম টাইগ্রেস। ৬৩/৯ থেকে সুলতানা খাতুন ও মারুফা আক্তারের লড়াইয়ে ৮৯ রানে পৌঁছায় বাংলাদেশের। দশম উইকেটে আসা ২৬ রান স্বাগতিকদের ইনিংসের সর্বোচ্চ জুটি।

সুলতানা ১০ রান করে অ্যাশলে গার্ডনারের তৃতীয় শিকারে পরিনত হন। ২৬.২ ওভারে একশর আগে গুটিয়ে যায় বাংলাদেশ। মারুফা অপরাজিত থাকেন ১৫ রানে। মি. এক্সট্রা থেকে আসে সর্বোচ্চ ২০ রান।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৬ ও স্বর্ণা আক্তার ১০ রান করেন। অন্যরা দুই অঙ্ক ছুঁতে পারেননি। তিন ব্যাটার আউট হন রানের খাতা খোলার আগেই।

আগের দুটি ম্যাচে ফারজানা হক পিংকির সঙ্গে ওপেনিংয়ে জুটি বেধেছিলেন সোবহানা মোস্তারি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সোবহানার জায়গায় সুযোগ পান সুমাইয়া আক্তার।বাংলাদেশের হয়ে একটি টি-টুয়েন্টি খেলা সুমাইয়া ওয়ানডে অভিষেকে হতাশ করেন। ফেরেন শুণ্য রানে। অপর ওপেনার ফারজানাও টিকতে পারেননি বেশিক্ষণ। ৫ রান করে ফিরে যান সাজঘরে।

দলীয় ৮ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। আরও একবার হাল ধরতে ব্যর্থ হয় মিডলঅর্ডার। ব্যাটারদের ২২ গজে আসা-যাওয়ার মিছিল চলতেই থাকে।

বড় বিপর্যয় মাঝখানে। ৫৩ থেকে ৬৩ রানে যেতে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

টাইগ্রেস ইনিংসে শুরুর ধস নামান কিম গার্থ। অজি পেসার তুলে নেন তিন উইকেট। এলিসা পেরি ও সোফি দুটি করে উইকেট নেন।

প্রথম দুই ম্যাচই বড় ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার হাতছানি বিশ্বচ্যাম্পিয়নদের সামনে।
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃতীয় ওয়ানডেবাংলাদেশ-অস্ট্রেলিয়ামিরপুরমেয়েদের সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT