চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮২ বছরের রেকর্ড ভাঙলেন ইয়াসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আবুধাবিতে ৮২ বছরের রেকর্ড ভেঙে নায়ক বনে গেছেন ইয়াসির শাহ। সবচেয়ে কম টেস্ট খেলে ২০০ উইকেট নেয়ার কৃতিত্ব গড়েছেন পাকিস্তানি লেগস্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে এই কীর্তি গড়েন ইয়াসির।

প্রথম ইনিংসেই এই রেকর্ড ভাঙার সুযোগ ছিল ইয়াসিরের। কিন্তু নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে তিনটির বেশি উইকেট নিতে পারেননি। দরকার ছিল আরও দুই উইকেট। বৃহস্পতিবার টেস্টের চতুর্থদিনের শুরুতেই কাজটা সেরে ফেলেন ইয়াসির।

আবুধাবি টেস্ট খেলতে নামার আগে ইয়াসিরের উইকেট ছিল ৩২ টেস্টে ১৯৫টি। রেকর্ড গড়তে দরকার ছিল আরও ৫ উইকেট। এই সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ইয়াসির। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে টম লাথামকে তুলে নিয়ে ১ উইকেট দূরে ছিলেন। সমারভিলকে আউট করে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার ক্ল্যারি গ্রিমেট ১৯৩৬ সালে জোহানেসবার্গ টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে ২০০তম উইকেটের দেখা পেয়েছিলেন ক্যারিয়ারের ৩৬তম টেস্টে।
ইয়াসির সমারভিলকে আউট করার আগ পর্যন্ত গত ৮২ বছর ধরে টেস্টে গ্রিমেটই ছিলেন দ্রুততম ডাবলের রেকর্ডধারি। বৃহস্পতিবার সেই গ্রিমেটকে পেছনে ফেলে ইয়াসির ডাবলের দেখা পান ক্যারিয়ারের ৩৩তম ম্যাচে।

সময়ের হিসেবেও অজি তারকাকে পেছনে ফেলেছেন ইয়াসির। গ্রিমেট সময় নিয়েছিলেন ১০ বছর ৩৫৩ দিন। ইয়াসিরের লাগল মাত্র ৪ বছর ৪২ দিন।

সময়ের হিসেবে অবশ্য ইয়াসির চতুর্থ দ্রুততম। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেষ ওয়ার্ন। তিনি সময় নিয়েছিলেন ৩ বছর ৩৪০ দিন। ওয়ার্নের চেয়ে ৮দিন বেশি সময় নিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক অফস্পিনার গ্রায়েম সোয়ান। তার চেয়ে আবার কম সময়ে ২০০তম উইকেট তুলে নিয়েছিলেন আরেক ইংলিশ তারকা অলরাউন্ডার ইয়ান বোথাম। এ কিংবদন্তি অলরাউন্ডারের সময়টা ৪ বছর ৩০ দিন। বোথামের চেয়ে ১২দিন বেশি সময় লাগল ইয়াসিরের।

Reneta

ইয়াসিরের কীর্তির দিনে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সমস্যায় নিউজিল্যান্ড। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৬৪ রানেই ৪ উইকেট হারিয়েছিল তারা। এখন অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে সফরকারী। ৪ উইকেট হারিয়েই ১৩০ রানের গন্ডি পেরিয়ে গেছে কেন উইলিয়ামসনের দল।

নিজের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ৩৪৮ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াসির শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি

এপ্রিল ২৫, ২০২৬

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৫, ২০২৬

৮ ঘণ্টা জেরা শেষে অভিনেত্রী নুসরাতের ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট

এপ্রিল ২৫, ২০২৬

দর্শকদের আবেগে ভাসিয়ে মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য কারাগারে

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT