চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরুর বুকে ইয়াসিরের রেকর্ডের ফুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো ফিট না থাকা সত্ত্বেও কন্ডিশনের বিবেচনায় তাকে দলে নিয়েছিলেন নির্বাচকরা। ইনজুরি থাকার পরও ইয়াসিরকে দলে রাখার ব্যাখ্যায় ইনজামাম-উল-হক বলেছিলেন, আরব আমিরাতের কন্ডিশনে এই স্পিনার আদর্শ হিসেবে প্রমাণিত। গত কয়েক বছর ধরেই ইয়াসির দেশের সেরা বোলার।

প্রধান নির্বাচকের আস্থার প্রতিদান দিয়ে প্রথম দিনেই মরুর বুকে ফুল ফোটালেন ইয়াসিরও। শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবি টেস্টে শুরুতেই নতুন এক মাইলফলক স্পর্শ করেন ইয়াসির। টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম দেড়শ উইকেট পাওয়া বোলার এখন তিনি।

মাত্র ২৭ টেস্টে মাইলফলক ছুঁলেন পাকিস্তানি লেগস্পিনার। তার চেয়ে কম টেস্টে দেড়শ উইকেট নিতে পেরেছেন কেবল সিডনি বার্নস। যে রেকর্ড বার্নসের কাছে আছে ১০৪ বছর ধরে। ১৯১৩ সালে গড়া রেকর্ড ছুঁতে সাবেক ইংলিশ পেসারের লেগেছিল ২৪ টেস্ট।

Banglabid

দুই নম্বরে ইয়াসির অবশ্য একা নন। দেড়শ ছুঁতে ২৭ টেস্ট লেগেছিল তার স্বদেশী ওয়াকার ইউনিসেরও। ধারাভাষ্য কক্ষে বসে নিজের মাইলফলক ছোঁয়ার সাক্ষী ছিলেন ওয়াকার।

দুই পাকিস্তানির পরই আছেন ক্ল্যারি গ্রিমেট। নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগস্পিনারের লেগেছিল ২৮ টেস্ট।

২৯ টেস্টে দেড়শর ঠিকানায় পৌঁছেছেন ৫ জন। তারা- সাউথ আফ্রিকার অফস্পিনার হিউ টেফিল্ড ও ডেল স্টেইন, ইংল্যান্ডের ইয়ান বোথাম, পাকিস্তানের সাঈদ আজমল এবং ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

Reneta

ইয়াসিরের রেকর্ড ছোঁয়ার দিনে শুরুতে বেকায়দায় পড়েছিল শ্রীলঙ্কা। ৬১ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। পরে দিমুথ করুনারত্নের হাফসেঞ্চুরি ও দিনেশ চান্দিমালের সাবধানী ব্যাটিংয়ে শতরানের গণ্ডি পেরিয়েছে লঙ্কানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসির শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

পরবর্তী

ঘুমের মাঝে ঘটে যেতে পারে যে ঘটনাগুলো

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমের মাঝে ঘটে যেতে পারে যে ঘটনাগুলো

আইন ও ন্যায়ের প্রতীক সহ লিগ্যাল নোটিসের আইকন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল-কলেজের টিউশন ফি সংক্রান্ত নীতিমালা প্রণয়নে লিগ্যাল নোটিস

সর্বশেষ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT