চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্কের উজ্জ্বল দিনে আলো কাড়লের ইয়াসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার পেস-তোপে টপঅর্ডার যেখানে কাঁপতে কাঁপতে সাজঘরে ফিরেছে, সেখানে মূলত স্পিনার হয়েও ইয়াসির শাহ দেখিয়েছেন ব্যাটটা কীভাবে করা দরকার ছিল। আটে নেমে পাকিস্তানি তারকা তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাতে অবশ্য ফলোঅন এড়াতে পারেনি সফরকারীরা। অ্যাডিলেড টেস্টে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে আবারও বেরিয়ে গেছে তাদের ব্যাটিং কঙ্কাল।

৯৬ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কা নিয়ে রোববার দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে। মাঠে অজিদের চমকে দিয়ে পাল্টা লড়াই উপহার দেন বাবর আজম ও ইয়াসির। দুজনে ১০৫ রানের জুটি গড়েন। পরে মোহাম্মদ আব্বাসকে নিয়ে ইয়াসির ৮৭ রান যোগ করেন।

তাতেও ফলোঅন এড়াতে পারেনি পাকিস্তান। প্রথম ইনিংসে ৩০২ রানে অলআউট হয়ে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ২০ রানে ৩ উইকেট হারিয়ে বসে দলটি। বৃষ্টিবাধায় ১৫ ওভার আগেই দিনের খেলা শেষ হওয়ার সময় সফরকারীদের সংগ্রহ ছিল ৩৯ রানে ৩ উইকেট। ইনিংস পরাজয় এড়াতেই এখনো ২৪৮ রান চাই তাদের। আর ম্যাচ বাঁচাতে লড়তে হবে আরও দুদিন!

Banglabid

দিনের শুরুতে যখন ব্যাটে নেমেছিলেন বাবর, নামের পাশে ৪৩ আর ইয়াসিরের মাত্র ৪ রান। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে স্টার্কের পঞ্চম শিকারে পরিণত হন বাবর। ১৩২ বলে ১১ চারে ৯৭ করে উইকেটের পেছনে টিম পেইনের গ্লাভসে ধরা পড়েন।

ইনিংসে নিজের ষষ্ঠ শিকার হিসেবে পরের বলে শাহিন শাহ আফ্রিদিকে এলবিডব্লিউ করে সাজঘরের পথে পাঠিয়ে দেন স্টার্ক।

তখন অন্যপ্রান্তে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন ইয়াসির। বল হাতে ১৯৭ রান দেয়ার লজ্জা ঢেকে দেন ব্যাটিংয়ে। দশম উইকেট জুটিতে আব্বাসকে নিয়ে লড়াই চালান। তখন ফলোঅন এড়ানোর আশাও উঁকি দিচ্ছিল। ৭৮ বলে ২৯ করে নবম ব্যাটসম্যান হিসেবে আব্বাস ফিরে গেলে ভাঙ্গে ৮৭ রানের জুটি।

Reneta

ততক্ষণে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ইয়াসির। ২১৩ বলে ১৩ চারে ১১৩ করে শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন সাজঘরে। তখনো ফলোঅন থেকে ৮৮ রান দূরে পাকিস্তান।

বৃষ্টির পূর্বাভাস থাকায় পাকিস্তানকে দ্রুতই ব্যাট করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। নেমেই দুই পেসার মিলে তুলে নিয়েছে ইমাম-উল হক, আজহার আলি ও ইনফর্ম বাবর আজমকে। ইমাম ও বাবরকে সাজঘরের পথ দেখিয়েছেন হ্যাজেলউড, অধিনায়ক আজহারকে ফিরিয়েছেন স্টার্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসির শাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরপুর ক্লাব লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত

পরবর্তী

বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো কক্সবাজার জেলা পুলিশ

পরবর্তী

বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো কক্সবাজার জেলা পুলিশ

ভালো চাকরি পাওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না: রাষ্ট্রপতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT