আন্তর্জাতিক

৮০ প্লাস্টিক ব্যাগ গিলে তিমির করুণ মৃত্যু

৮০ প্লাস্টিক ব্যাগ গিলে তিমির করুণ মৃত্যু

থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে গোগ্রাসে ৮০টি প্লাস্টিক ব্যাগ গিলে মৃত্যু হয়েছে বিরল প্রজাতির এক তিমির।

বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের সাংখালি প্রদেশের এক খালে তিমিটিকে প্রথম অবস্থায় সংরক্ষণ করা হয়। পরে বমি করে পাঁচটি ব্যাগ বের করা সম্ভব হয়েছে। বাকিগুলো তিমির পেটেই থেকে যায়।

তবে সমুদ্র বিশেষজ্ঞরা বলছেন, প্ল্যাস্টিকের ব্যাগ গুলোর ওজন প্রায় ৮ কেজির মতো। কিন্তু তিমির পক্ষে এটা খাবার ভেবে খাওয়া অসম্ভব ছিল।

পরিসংখ্যান বলছে, থাইল্যান্ডের অধিকাংশ মানুষই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে। গত মাসে সরকার প্লাস্টিক ব্যাগ ব্যাবহারের হার কমানোর ঘোষণা দেন।

৮০ প্লাস্টিক ব্যাগ গিলে তিমির করুণ মৃত্যুপাইলট হোয়েল প্রজাতির তিমিটিকে গত সোমবার থাইল্যান্ডের ‘না থাপ খালে’ পাওয়া যায়। তিমিটি তখন সাঁতার কাটতে পারছিল না। বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করে দেখে সে একই সাথে ৮০টির মতো ব্যাগ গিলে ফেলছে।

সামুদ্রিক জীববিজ্ঞানী থান থমরননাভাসাওয়াত বলেন, আমরা তিমিটিকে ভালো খাবার খাইয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তার পেটে ৮০টির মতো প্লাস্টিক ব্যাগ থাকায় বাঁচানো যায়নি।

বিষয়:থাইল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…