৪০০ মিটার দৌড়ের পর এশিয়ান গেমসের ৮০০ মিটারেও ভালো কিছু উপহার দিতে পারেননি সুমী আক্তার। কোয়ালিফিকেশন রাউন্ডে ২০ প্রতিযোগীর মধ্যে ১৮তম হয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট।

সোমবার ২ মিনিট ২৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন সুমী। নিজের হিটে সাত প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বনিম্ন টাইমিং ২ মিনিট ১০ দশমিক ৫০ সেকেন্ড।
৪০০ মিটারে ৫৭ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে হিটে নামা ১৮ প্রতিযোগীর মধ্যে ১৪তম হয়েছিলেন সুমী।
গত জুলাইয়ে ১৪ তম জাতীয় সামার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তিনি এ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন ৫৭.৯০ সেকেন্ড সময় নিয়ে।







