চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭২ শতাংশ পার্টিক্যাল ফিল্টারে সক্ষম ফেস মাস্ক আনলো ‘সারা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২০
লাইফস্টাইল
A A
সারা

‘সারা’ লাইফস্টাইল এবার নিয়ে এসেছে ৭২ শতাংশ পার্টিক্যাল ফিল্টার সক্ষমসহ লেভেল ২ ব্রেদিবিলিটির ৩ লেয়ারের প্রটেকটিভ কাপড়ের ফেস মাস্ক (নন মেডিক্যাল)। করোনা মহামারীতে মানুষের প্রাত্যাহিক চলাচলের ক্ষেত্রে এখন ফেস মাস্ক এর ব্যবহার অপরিহার্য। সেক্ষেত্রে আরামদায়ক এবং কার্যকরী এই ফেস মাস্কটি সঙ্কট নিরাময়ে হতে পারে প্রতিদিনের ব্যবহার্য অংশ।

কাপড়ের তৈরি এই ফেস মাস্কটি ০.৩ মাইক্রন এর পার্টিক্যাল ৭২ শতাংশ পর্যন্ত রোধ করতে পারে যেখানে সার্জিক্যাল ফেস মাস্কও ৭০-৯৫ শতাংশ পার্টিক্যাল রোধ করে। এছাড়াও মাস্কটি ব্রেদিবিলিটি অর্থাৎ শ্বাস-প্রশ্বাস এর ক্ষেত্রে ‘লেভেল-২’ এর মান পূরণ করে যা কেএন- ৯৫ ফেস মাস্ক এর সমতুল্য। পাশাপাশি ফেস মাস্কটিতে ব্যবহার করা হয়েছে এন্টিমাইক্রোবিয়াল ফিনিশ।

মাস্কটিতে আরও রয়েছে এডজাস্টেবল নোজ পিন এবং আরামদায়ক ইয়ার লুপ। সাধারণ দূষণ, ধুলাবালি প্রতিরোধেও ফেস মাস্কটি সম্পূর্ণরূপে সক্ষম, যা ভাইরাস সংক্রমণের ঝুঁকিও অনেকাংশে কমাতে সাহায্য করবে।

‘সারা’ লাইফস্টাইলের এই ফেস মাস্কটির অন্যতম বিশেষত্ব হলো, এটি ওয়াশেবল এবং পুনর্ব্যবহারযোগ্য। অর্থাৎ, বারবার ধুয়ে ব্যবহার করা যাবে। তবে, এন্টিমাইক্রোবিয়াল ফিনিশ এর কার্যকারিতা সাধারণ ডিটারজেন্ট এ ২০ বার ওয়াশ করা পর্যন্ত থাকবে।

প্রস্তুতকালীন সময় থেকে সরবরাহকালীন সময় পর্যন্ত সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা মেনেই ফেস মাস্কটি গ্রাহকের কাছে পৌছে দিচ্ছে ‘সারা’। এছাড়াও বাংলাদেশ সরকারের ডিজিডিএ এর নির্ধারিত ল্যাব থেকে ফেস মাস্কটির নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বরাবরের মতই ‘সারা’র ক্রেতাদের ক্রয়সীমার মধ্যেই মাস্কটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা।

আকর্ষণীয়, উপযোগী এবং আরামদায়ক এই ফেস মাস্কটি মিরপুর, বসুন্ধরা সিটি, মোহাম্মাদপুর, উত্তরা এবং বারিধারায় ‘সারা’র আউটলেট ছাড়াও অনলাইনে অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে। সেক্ষেত্রে, ‘সারা’ এর ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (saralifestyle.bd) থেকে ক্রেতারা অর্ডার করতে পারবেন। এছাড়াও অনলাইনে অর্ডার এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি পাওয়া যাবে।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমাস্কসারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ কমিশনের কাছে নেই: সিইসি

পরবর্তী

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮৬

পরবর্তী

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮৬

রনদীপ হুদার ভাগ্য খুলে দিলো ‘এক্সট্র্যাকশন'

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT