চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওমর সানি ও মিশা সওদাগর

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওমর সানি ও মিশা সওদাগর

৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বিকালে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে সংগঠনটির কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শাকিব খান নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্তের কথা সবাইকে জানান।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি। চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রে ৮ (চ) অনুযায়ী, পূর্ববর্তী কার্যকরী পরিষদের মেয়াদ শেষে অতিরিক্ত ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তবে নির্বাচনের দিন পর্যন্ত আগের কমিটিই ক্ষমতায় বহাল থাকবে।

শাকিব খান বলেন, ‘আমরা নিয়মের মধ্যেই নির্বাচন দিচ্ছি। আগামী ৮ মে অতিরিক্ত ৯০ দিনের মেয়াদ শেষ হবে। তার আগেই ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

Banglabid

নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে শাকিব খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে। আশা করছি, দু-এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করতে পারব।’

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে দুটি প্যানেল হয়েছে। একটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান, আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী ওমর সানি আর সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা। তফসিল ঘোষণার পর পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করা হবে।

ছবি : সংগৃহীত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT