চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৩ দিনের আইপিএলের প্রস্তুতি নিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সেপ্টেম্বর ১৯ পর্দা উঠে ফাইনাল ১০ নভেম্বর। ৫৩ দিনের যজ্ঞ। টি-টুয়েন্টির মারকাটারি পসরা ও দিন-সময়ের লম্বা হিসেব নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবে ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সূচি চূড়ান্ত। টুর্নামেন্ট আয়োজনের সবুজ নির্দেশনা দিয়েছে ভারত সরকারও।

আইপিএল গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে রোববারের সভায়। আর কর্তা সংস্থা বিসিসিআইকে সবুজ সংকেত পাঠিয়েছে সরকার। কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা। এর আগে ভারতের জাতীয় নির্বাচনের জন্য ২০১৪ আইপিএলের প্রথম ২০টি ম্যাচ আরব আমিরাতে হয়েছিল।

গভর্নিং কাউন্সিল দিনক্ষণে চূড়ান্ত অনুমোদনের সভায় বসে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। টি-টুয়েন্টির ফ্র্যাঞ্চাইজি আসরটি হবে ৫৩ দিন ধরে, যা ইতিহাসের দীর্ঘ আসরের তকমা পেতে যাচ্ছে। গত দুই মৌসুমের চেয়ে তিনদিন বেশি। মোট ৬০টি ম্যাচ হবে।

আমিরাত আসরে থাকবে আনলিমিটেড কোভিড-১৯ বদলির সুযোগ। ফ্র্যাঞ্চাইজিগুলো দলের সঙ্গে রাখতে পারবে সর্বোচ্চ ২৪ ক্রিকেটার। আয়োজক দেশ স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০ থেকে ৫০ ভাগ দর্শক উপস্থিতির অনুমতির কথাও ভাবছে।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসার কথা থাকা আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেছে, তার আগে এশিয়া কাপের টি-টুয়েন্টির আসরও স্থগিত ঘোষণা করা হয় করোনাভাইরাস মহামারীর কারণে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের লম্বা একটা ফাঁকা সিডিউলই মিলে গেছে নির্বিঘ্নে আইপিএল আয়োজনের জন্য।

ফ্র্যাঞ্চাইজিগুলো আগস্টের ২০ তারিখের মধ্যে আরব আমিরাতে খুঁটি গাড়বে। তারা চার সপ্তাহের সময় পাবে প্রস্তুতি ক্যাম্পের জন্য। টুর্নামেন্টের ৬০টি ম্যাচ হবে আবু ধাবি, দুবাই ও শারজাহতে।

Reneta

ফাইনাল খেলেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ খেলতে। সেখানে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনের সময় যাতে পান কোহলিরা, সেটি মাথায় রেখে আইপিএল সূচি ঠিক করেছে বিসিসিআই। ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে অজি-ভারত টেস্ট লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০আরব আমিরাতবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT