জনপদ

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত বাসে ধর্ষণের ঘটনা নিয়ে চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে হাতের ওপর হাত রাখা একটি নারীর ছবি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীর এলাকায় ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সকালে ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত রিমনকে গ্রেপ্তার করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ওই ছাত্রী রোববার রাত সোয়া আটটার দিকে মায়ের কাছে বলে মোবাইলে টাকা উঠাতে দোকানে যাওয়ার উদ্দেশ্যে  বাড়ি থেকে বের হয়। এসময় রিমন তাকে জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে। এসময় পরিবারের পক্ষ রাতভর খুঁজে না পেলেও ভোরে তাকে ছেড়ে দিলে সে বাড়িতে এসে মায়ের কাছে সব খুলে বলে। আজ সকালে মেয়েটির মা বাদি হয়ে রিমনকে একমাত্র আসামী করে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো.হাসান আল মামুন বলেন, ৫ম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়াও স্কুল ছাত্রীর মেডিক্যাল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…