রাজনীতি

৪ মামলায় ৮ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি

৪ মামলায় ৮ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি

ছাত্রদল সভাপতি রাজিব আহসানের ৪ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। সকালে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। গত সোমবার রাজীবকে পটুয়াখালী জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

১৯ জুলাই রাতে কুয়াকাটা যাবার পথে লেবুখালী ফেরী ঘাটে মাইক্রোবাস থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। ২০ জুলাই রাজীব আহসানসহ ৬ জনকে জেল হাজতে পাঠানো হয়।

রাজিব আহসান পটুয়াখালীর মাদক মামলা ছাড়াও ঢাকার পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার ২৩টি নাশকতা মামলার আসামী।

বিষয়:ইয়াবা ছাত্রদল ছাত্রদল সভাপতি রাজিব আহসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…