সরকারের নির্বাহী আদেশে ১-৯ জুলাই ঈদের ছুটি থাকায় আগামী ৪ জুলাই দেশের সব
ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তবে শ্রমিকদের
বেতন-ভাতা দেয়ার সুবিধার্থে ২ ও ৩ জুলাই পোশাকশিল্প এলাকার বাণিজ্যিক
ব্যাংকগুলো খোলা রাখা হবে। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ব্যাংক খোলা থাকবে।
রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র (ডিজিএম) আনোয়ারুল ইসলাম।
গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করেন। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস করতে হবে। ফলে এবারের ঈদে টানা নয় দিনের ছুটির সুযোগ পেয়েছেন সরকারি চাকুরিজীবীরা।







