চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪১৪টি চলচ্চিত্র নিয়ে শুরু হচ্ছে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র নিয়ে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। এদিন বিকেল সাড়ে ৪টায় উৎসব উদ্বোধন করবেন সংস্কৃত বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

উৎসবটি নিয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

এবারের স্লোগান ‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী। আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ, মানজারেহাসীন মুরাদ, জাহিদুর রহিম অঞ্জন, জুনায়েদ আহমেদ হালিম, জহিরুল ইসলাম কচি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবারের মতো এবারের উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে মোট তিনটি পুরস্কার প্রদান করা হবে। হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল এবং মানজারেহাসীন মুরাদ-কে।

উৎসবের অন্যান্য আয়োজনের মাঝে থাকছে বাংলাদেশ প্যানোরমা, আলমগীর কবীর মেমোরিয়াল লেকচার, জাতীয় চলচ্চিত্র সংলাপ, আজীবন সম্মাননা প্রদান, ভারতীয় চলচ্চিত্রকার আর ভি রামানির রেট্টোস্পেক্টিভ এবং মাস্টারক্লাস, সেমিনার, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র অধিবেশন।

এবার নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে কান, বার্লিন, অস্কার, সানড্যান্স, লোকার্নো ও বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

Reneta

উৎসবের মূল ভেন্যু শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তন ও চিত্রশালা মিলনায়তন। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা মোট ৪টি করে প্রদর্শিত হবে। এছাড়াও জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভে উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজীবন সম্মাননাজাহিদুর রহিম অঞ্জননাসির উদ্দিন ইউসুফমানজারেহাসীন মুরাদলিড বিনোদনহীরালাল সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT