চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ বছর পর জাতীয় দলে বিজয়, টেস্টে ফিরলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ২২, মে ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন সংস্করণের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন বছর অপেক্ষার পর জাতীয় দলে ফিরলেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করায় তার সুযোগ হয়েছে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে।

প্রায় দেড় বছর পর সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে ফিরছেন মোস্তাফিজুর রহমান। তাকে রাখা হয়েছে তিন সংস্করণেই। উইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানও খেলবেন টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি। মোসাদ্দেক হোসেন সৈকতও জায়গা পেয়েছেন পুরো সিরিজের দলেই।

চোটের কারণে তাসকিন আহমেদ নেই টেস্টে। খেলবেন শুধু ওয়ানডে সিরিজ। সাদা বলের দুই ফরম্যাটে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে চোটে পড়া শরিফুল নেই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে। ফিট হয়ে খেলবেন শুধুমাত্র ওয়ানডে। টেস্টের পাশাপাশি ওয়ানডে দলেও রাখা হয়েছে পেস ব্যাটারি ইবাদত হোসেনকে।

টেস্টে ১৬, ওয়ানডেতে ১৭ ও টি-টুয়েন্টিতে ১৫ সদস্যের দল বাংলাদেশের। সব ঠিক থাকলে আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টিম টাইগার্স।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ।

Reneta

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়।

টি-টুয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নুরুল হোসেন সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয়মোস্তাফিজলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করেও নির্বিকার, অবশেষে আটক

পরবর্তী

আত্মসমর্পণ করে কারাগারে হাজী সেলিম

পরবর্তী

আত্মসমর্পণ করে কারাগারে হাজী সেলিম

মুখ ঢেকে টিভি পর্দায় আসতে বাধ্য হচ্ছেন আফগানিস্তানের নারী উপস্থাপকরা

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT