চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

পর্দা নামল ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে গড়ানো আসরে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন। মহাযজ্ঞ ঘিরে উন্মাদনার কমতি ছিল না বিশ্বজুড়ে, ফুটবল জোয়ারে ভেসেছে বাংলাদেশও। দর্শক-পাঠকদের কাছে উন্মাদনার খবর নিয়ে হাজির হওয়া ক্রীড়া সাংবাদিকদের মধ্যেও উন্মাদনা ছড়িয়ে পড়েছিল। পছন্দের সমর্থন দলকে একপাশে সরিয়ে তারা হাজির হয়েছিলেন নিখাদ বিশ্লেষণ নিয়েও। সেসব খতিয়ান ঘেঁটে চ্যানেল আইয়ের বিশ্বকাপ টিম আসরের শুরুতেই অনুমান করেছিল চ্যাম্পিয়ন হবে স্পেন, এবং সেটাই ঘটল।

এবার চ্যানেল আইয়ের বিশ্বকাপ টিমে কাজ করেছেন ৩৫ জন। এরমধ্যে ছিলেন টেলিভিশন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকসহ ক্রীড়া বিশ্লেষক। বিশ্লেষণে ছিলেন বাংলাদেশ দলের চারজন সাবেক ফুটবলার। ভোটে যার ৩ জনই বলেছিলেন স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনার কথা।

বিশ্বকাপ টিমে কাজ করা এই বিশাল বহরের মধ্যে সর্বোচ্চ ১৩ জন দেখেছিলেন দ্বিতীয় বিশ্বকাপ লামিন ইয়ামালদের স্পেনের ঘরে। শতাংশের হিসেবে যা ৩৭.১৪ ছিল। দ্বিতীয় স্থান পাওয়া ফ্রান্সের থেকে যা অনেক এগিয়ে ছিল। স্পেনের পর বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি সম্ভাবনার ভোট পড়েছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন্স ফ্রান্সের দিকে। কাইলিয়ান এমবাপেদের ভোট দিয়েছিলেন ৭ জন, ২০.০৫ শতাংশ।

এরপর জায়গা করে নিয়েছিল লিওনেল মেসিদের কাতার আসরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের পক্ষে ভোট দিয়েছিলেন ৬ জন, শতাংশে যা ছিল ১৭.১৪।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পর এবারের চ্যাম্পিয়নের চতুর্থ সম্ভাবনায় উঠে এসেছিল পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিলের নাম। নেইমারদের পক্ষে ভোট দিয়েছিলেন ৫ জন, ১৪.২৮ শতাংশ। পঞ্চম স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ছিল, তাদের পক্ষে ভোট পড়েছিল ৩টি, ৮.৫৩ শতাংশ। একজন ভোট দিয়েছিলেন নেদারল্যান্ডসকে। ডাচদের শিরোপা জয়ের সম্ভাবনা দাঁড়িয়েছিল সেসময় ২.৯৪ শতাংশে।

মাস পেরিয়ে চ্যানেল আইয়ের সার্বিক হিসাব খতিয়ানই সঠিক হল। চ্যানেল আই বিশ্বকাপ টিমের সর্বোচ্চ সংখ্যক অনুমান স্পেনের ঘরেই শিরোপা দিন শেষে মিলে গেল।

Reneta

‎নিউ ইয়র্কের ‎মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কোন দল। পরে অতিরক্ত সময় ম্যাচ গড়ালে, ১০৬ মিনিটে গোলের দেখা পায় লা রোজারা। ডান পাশ থেকে আসা বল হেডে ফেররান তরেসের পায়ের সামনে দেন নিকো উইলিয়ামস। বাম পায়ের শটে জাল কাঁপান তরেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাচ্যানেল আইফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT