চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করেও নির্বিকার, অবশেষে আটক

সুমন রয়সুমন রয়
৮:৪৪ অপরাহ্ণ ২২, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

নরসিংদীর বেলাবতে ঘরের ভেতর থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় হত্যার সাথে জড়িত অভিযোগে গিয়াস উদ্দিন শেখকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রাথমিকভাবে তিনি এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন নরসিংদীর পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ব্যাট উদ্ধার করা হয়েছে।

এর আগে রোববার বেলা ১১টার দিকে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের ওই বাড়ির দুইটি মাটির ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আটকের পর গিয়াস উদ্দিন শেখ পিবিআই এর কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। পিবিআই জানায়, শনিবার রাতে গিয়াস উদ্দিন তার কর্মস্থল গাজীপুর গোপনে বাড়িতে আসেন। স্ত্রী রাহিমা বেগমের কক্ষে ঢুকে একটি ক্রিকেট ব্যাট দিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে উপর্যুপরি পেটান। পরে তাঁর পায়ে ধরে টেনে মেঝেতে ফেলে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি। মৃত্যু নিশ্চিত হওয়ার পর পাশের ঘরে গিয়ে ঘুমন্ত দুই সন্তানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ওই ব্যাট দিয়ে উপর্যুপরি পিটিয়ে হত্যা করেন তিনি। পরে দুই ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে তিনি পালিয়ে যান।

পিবিআই আরও জানায়, কী কারণে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে, সে বিষয়ে যার যার মত তদন্ত করছিল ডিবি, র‌্যাব, সিআইডি, পিবিআই ও পুলিশ কর্মকর্তারা। গিয়াস উদ্দিন শেখ তাদের তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করছিলেন। কিন্তু তাকে খুবই নির্বিকার লাগছিল। দিব্যি স্বাভাবিক ছিলেন। তাকে প্রথমে কোন সন্দেহও হয়নি আমাদের। তিনি আমাদের জানান ঘটনার সময় তিনি গাজীপুরে ছিলেন। পরে তদন্তের স্বার্থে তার ব্যবহৃত মুঠোফোন নাম্বার ট্র্যাক করে আমরা জানতে পারি, হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন। এরপরই সন্দেহ থেকে তাকে আটক করা হয়। আটকের পর জেরার মুখে তিনি আমাদের কাছে মৌখিকভাবে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, হত্যাকাণ্ডের সময় গাজীপুরে ছিলেন জানালেও আমরা তার মোবাইল ট্র্যাক করে জানতে পারি তিনি ওই সময় ঘটনাস্থলেই ছিলেন। এছাড়া একজন নারীর সঙ্গে তার মুঠোফোনে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টিও আমরা নিশ্চিত হয়েছি। এই দুই কারণে আমরা তাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করি। পরে জিজ্ঞাসাবাদে তিনি আমাদের কাছে মৌখিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপরই তাকে আটক করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT