চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখ ঢেকে টিভি পর্দায় আসতে বাধ্য হচ্ছেন আফগানিস্তানের নারী উপস্থাপকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ২২, মে ২০২২
আন্তর্জাতিক
A A

তালেবানের আদেশ অনুসরণ করে রোববার থেকে আফগানিস্তানের টিভি চ্যানেলের নারী উপস্থাপক এবং সাংবাদিকরা মুখ ঢেকে পর্দার সামনে উপস্থিত হচ্ছেন।

একজন উপস্থাপক বিবিসিকে বলেন, টেলিভিশনে কর্মরত নারীরা প্রতিরোধ করলেও তাদের নিয়োগকর্তারা চাপের মুখে পড়েছেন। আগের দিন তাদের মধ্যে কেউ কেউ আদেশ অমান্য করেছিল। তবে রোববার তালেবানের এ আদেশ মানার প্রবণতা লক্ষ্য করা গেছে।

গত বছর ক্ষমতা দখলের পর তালেবানরা সাম্প্রতিক সময়ে নারীদের জীবনাচরণের উপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা আরোপ করেছে।

দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল টলোনিউজ, আরিয়ানা টেলিভিশন, শামশাদ টিভি এবং ওয়ান টিভির মতো জনপ্রিয় চ্যানেলে নারীরা হিজাব বা বোরখা পরে মুখ ঢেকে নিউজ বুলেটিন এবং অন্যান্য অনুষ্ঠান উপস্থাপনা ও রিপোর্ট করেছেন।

টলোনিউজের উপস্থাপক ফরিদা সিয়াল বিবিসিকে বলেন, এটা ঠিক যে আমরা মুসলিম। আমরা হিজাব পরি, আমরা আমাদের চুল আড়াল করি। কিন্তু একজন উপস্থাপকের পক্ষে পরপর দুই বা তিন ঘণ্টা মুখ ঢেকে এভাবে কথা বলা খুবই কঠিন।

Reneta

তিনি বলেন, তিনি চান আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানদের ওপর চাপ সৃষ্টি করুক যাতে এই আদেশ প্রত্যাহার করা যায়।

তারা সামাজিক ও রাজনৈতিক জীবন থেকে নারীদের মুছে ফেলতে চায় বলে তিনি অভিযোগ করেন।

এর আগে তালেবানের প্রিভেনশন অফ ভাইস অ্যান্ড দ্য প্রমোশন অফ ভার্চ্যু নির্দেশ দেয়, সকল নারীকে জনসমক্ষে মুখের পর্দা পরতে হবে। নইলে তাদের শাস্তির আওতায় আনা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। চলতি সপ্তাহের শনিবার থেকে টিভি উপস্থাপিকাদের ক্ষেত্রেও এই নিয়ম জারি করে তালেবান।

কিছু নারী প্রাথমিকভাবে এই নিয়ম মেনে চলতে অস্বীকার করেন। পরবর্তীতে একজন তালেবান কর্মকর্তা জানান, এ আদেশ অমান্যকারীদের শাস্তির আওতায় আনতে তারা উপস্থাপকদের পরিচালক এবং অভিভাবকদের সাথে কথা বলবেন।

টোলোনিউজের উপস্থাপক সোনিয়া নিয়াজি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা প্রতিরোধ করেছি এবং মুখোশ পরার বিরুদ্ধে ছিলাম। কিন্তু আদেশ অমান্যকারীদেরকে বরখাস্ত করতে চাপ দেওয়া হয়েছিল টিভি চ্যানেলগুলোকে।

চ্যানেলের উপ-পরিচালক খপলওয়াক সাপাই ফেসবুকে একটি পোস্টে বলেছেন, আমরা আজ গভীর শোকের মধ্যে আছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আত্মসমর্পণ করে কারাগারে হাজী সেলিম

পরবর্তী

পিপলস লিজিংয়ের টাকা পেতে সরকারের পদক্ষেপ চায় আমানতকারীরা

পরবর্তী

পিপলস লিজিংয়ের টাকা পেতে সরকারের পদক্ষেপ চায় আমানতকারীরা

বিএনপি এবারও নির্বাচনে আসবে: কাদের

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT