দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে চিঠি উৎসব। হিমু পরিবহণ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ভক্তদের সংগঠন।
বিগত ৬ বছর ধরে ক্যান্সার সচেতনামূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক, বাঙালি ঐতিহ্য ও শিল্পসাহিত্য নিয়েও কাজ করে আসছে সংগঠনটি।
তারই ধারাবাহিকতায় হারিয়ে যাওয়া বাঙালি ঐতিহ্য ‘পত্র সাহিত্য’কে ফিরিয়ে আনার ক্ষুদ্র প্রয়াস হিসেবে হিমু পরিবহণ দ্বিতীয়বারের মতো ‘ডাকপিয়ন-২’ শিরোনামে চিঠি উৎসব আয়োজন করতে যাচ্ছে।
সারাদেশ থেকে সংগৃহীত চিঠিগুলো থেকে নির্বাচিত চিঠিসমূহ চিঠি উৎসবে প্রদর্শিত হবে। আগামী ৩ ও ৪মে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় চিঠিগুলোর প্রদর্শনী হবে।








