চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০৫ কি নিরাপদ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০১, জুন ২০১৭
স্পোর্টস
A A

প্রস্তুতি ম্যাচের ‘কালো স্মৃতি’ পাশ কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে জ্বলে উঠলেন তামিম ইকবাল। তাকে সঙ্গ দিতে মুশফিক খেললেন ক্যারিয়ারের অন্যতম একটা সেরা ইনিংস। বাংলাদেশ গড়লো ৩০৫ রানের স্কোর। ওভালের ইতিহাস বলছে তিন শতাধিক রান করে এই মাঠে দুই দলের হারার নজির আছে। ১১ বার জিতেছে তিনশ পার করা দল।

২০০৭ সালে এই ইংল্যান্ডই হেরেছিল ৩১৬ তুলেও। ভারত সেদিন পরে ব্যাট করে দুই বল হাতে রেখে দুই উইকেটে ম্যাচ জিতে নেয়।

২০১৬ সালেও ওভাল দেখেছে এমন নজির। সেবার জয় পায় ইংল্যান্ড। শ্রীলঙ্কার করা ৩০৯ রানের জবাব দিতে নেমে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১১ বল হাতে রেখে জয় পায় তারা।

Banglabid

দ্বিতীয় ইনিংসের উইকেট প্রথম ইনিংসের তুলনায় একটু বেশি ব্যাটিং সহায়ক হতে পারে। তবু নতুন বলে মাশরাফি, রুবেল, মোস্তাফিজ ফায়দা লুটতে পারলে এই রান বাংলাদেশকে আরেকটি ঐতিহাসিক জয় এনে দিতে পারে।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভার মোকাবিলা করতে দাঁড়িয়ে যান তামিম। সকালের এই ওভারটি নিরাপদে পার করেন ওপেনার। এরপর সৌম্যকে নিয়ে তামিম ৫৬ রানের জুটি গড়েন। স্টকসের শর্ট বলে সৌম্য (২৮) ফিরে গেলে ইমরুল মাঠে নামেন। ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই ইমরুলকে একাদশে রাখা হয়। সেই ইমরুল (১৯) খুব একটা ভালো করতে পারেননি। প্লাঙ্কেটকে উড়িয়ে মারতে যেয়ে মিডঅনে ধরা পড়ে যান। মার্ক উড দারুণ ক্যাচ নেন।

ইমরুল ফিরে গেলে মুশফিক এসে তামিমকে সঙ্গ দেন। ২৮ ওভার শেষে এক পর্যায়ে স্কোরবোর্ডে রান ছিল ১৫০। তামিম ১২৪ বল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম শতক হাঁকান। সেঞ্চুরির পরও তাড়াহুড়া করেননি। আরও ২৮টি রান যোগ করেন। প্লাঙ্কেটের বলে বাটলারের হাতে যখন ধরা পড়েন, তখন মুশফিকের সঙ্গে তার জুটি ১৬৬ রানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় উইকেটে এটি সর্বোচ্চ রান। এর আগে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল কুমার সাঙ্গাকারা ও উপুল থারাঙ্গার দখলে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার এই দুই তারকা ব্যাটসম্যান ১৬৫ রানের জুটি গড়েছিলেন।

Reneta

তামিম ফিরতেই মুশফিক (৭৯) নড়বড়ে হয়ে যান। ঠিক পরের বলে বড় শট খেলতে যেয়ে লংঅফে ধরা পড়েন।

শেষ দিকে সাকিব (১০) রান বাড়াতে ব্যর্থ হন। ৪৭তম ওভারের চতুর্থ বলে ফিরে যান তিনি। সাব্বির ১৫ বলে করেন ২৪। ৪৯ ওভার শেষে ৩০০তে পা রাখে বাংলাদেশ। শেষ ওভারে আসে ৫।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যোগাযোগ অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্দ

পরবর্তী

জীবন যাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়েই গেল: সিপিডি

পরবর্তী

জীবন যাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়েই গেল: সিপিডি

দুই বছরে সারাদেশে ক্যাবল টিভি নেটওয়ার্ককে ডিজিটাল করার প্রস্তাব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT