৩০০০ সেকেন্ডে অনন্ত-বর্ষা, সঙ্গে কাজী হায়াৎ-খসরু-আফসারী-রাফী

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা স্টুডিওতে উপস্থিত, বিভিন্ন পেশার মানুষ, আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফরিদুর রেজা সাগরের পরিকল্পনা ও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হওয়া আলোচিত অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’-এর সাফল্যের ধারাবাহিকতায় একই টিম ‘৩০০০ সেকেন্ড’ নামে আরেকটি অনুষ্ঠান করছে।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তারকা দম্পতি অনন্ত জলিল এবং বর্ষা। তাদের সঙ্গে ছিলেন কিংবদন্তি চিত্রপরিচালক কাজী হায়াৎ, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, মালেক আফসারী এবং রায়হান রাফী। গত ১৫ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের স্টুডিওতে চলচ্চিত্রের মানুষদের অংশগ্রহণে জমজমাট আয়োজনে প্রচারের অপেক্ষায় থাকা এ পর্বের ধারণ সম্পন্ন হয়েছে।

‘৩০০ সেকেন্ড’ এবং ‘৩০০০ সেকেন্ড’ দুটি অনুষ্ঠানের প্রযোজক সেহাঙ্গল বিপ্লব। তিনি বলেন, অনন্ত জলিল-বর্ষা তাদের অভিনীত নির্মাণাধীন ‘দিন দ্য ডে’ ছবি প্রসঙ্গে কথা বলেন। এছাড়া তারা দুজনে তাদের ফিল্ম ক্যারিয়ার, দাম্পত্য জীবন, চলচ্চিত্র প্রযোজনা এবং সিনেমার ভবিষ্যৎ নিয়েও আলোচনায় করেন।
অনন্ত-বর্ষার সঙ্গে আলোচনায় ভিন্নমাত্রা যোগ করেন কাজী হায়াৎ, প্রযোজক খসরু, মালেক আফসারী এবং রায়হান রাফী। তারা নিজেদের মতো করে সিনেমার সমস্যা ও সমাধানের উপায় আলোচনায় তুলে ধরেন। প্রযোজক সেহাঙ্গল বিপ্লব বলেন, এবারের পর্বটি হাইভোল্টেজ! প্রচারের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। শিগগির জানানো হবে।

জনপ্রিয় অভিনেতা-উপস্থাপক জয় বলেন, ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানটি দর্শক সানন্দে গ্রহণ করেছেন। দেখলাম, চাইলে অল্প সময়ে অনেক কিছু বলা সম্ভব। এ অনুষ্ঠানের সাফল্যের অনুপ্রেরণায় ‘৩০০০ সেকেন্ড’ এর জন্ম। এ অনুষ্ঠানের ভাবনা ফরিদুর রেজা সাগর ভাইয়ের মাথা থেকে এসেছে। কয়েকটি পর্ব এর আগে প্রচার হয়েছে। এ অনুষ্ঠানটিও দর্শন ভালোভাবেই গ্রহণ করেছে।






