চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২ মাসের মধ্যে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হবে’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:১১ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
অন্যান্য
A A
রোহিঙ্গা-মিয়ানমার-শেভরন

আগামী ২ মাসের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাহ কামাল।

শনিবার উখিয়ার বালুখালী ২/২ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সেনা বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত দূর্যোগ মোকাবিলার প্রস্তুতি মহড়ার উদ্বোধনকালে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব এস এম শাহ কামাল এ কথা বলেন।

সচিব বলেন, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১ লাখ ৩৩ হাজার রোহিঙ্গা পরিবার আশ্রয় নিয়েছে। এদের মধ্যে ৩২ হাজার পরিবার প্রাকৃতিক দূর্যোগের ঝুঁকিতে রয়েছে। এদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে। ইতিমধ্যে ৫ হাজার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুমে বন্যা, ঘূর্ণিঝড়, পাহাড় ধ্বস ও পাহাড়ী ঢলের আশংকায় ঝূঁকি মোকাবেলায় ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় রোহিঙ্গা জনগোষ্ঠিসহ সশস্ত্র ও সরকারি বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন সংস্থা কাজ করছে।

তিনি আরও বলেন, বিশাল পাহাড়ী এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নেয়ায় বন ও পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার সেই ক্ষতি পুষিয়ে নিতে নানা চিন্তাভাবনা করছে। রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের পর খালি জায়গায় নতুন করে বনায়ন করে আগের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, বিএসসিসি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবক ও স্থানীয় রোহিঙ্গারা মহড়ায় অংশগ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাসানচররোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT