বিনোদন

২ এপ্রিল নেটফ্লিক্সে ইদ্রিস এলবার ‘কংক্রিট কাউবয়’

ইদ্রিস এলবারের কংক্রিট কাউবয় সিনেমার পোস্টার, বাংলাদেশি সংস্কৃতি ও জীবনধারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইদ্রিস এলবারের কংক্রিট কাউবয় সিনেমার পোস্টার, যেখানে তার চরিত্রের ছবি ও বাংলাদেশি সাংস্কৃতিক উপাদান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির অপেক্ষায় রয়েছে হলিউড অভিনেতা ইদ্রিস এলবা অভিনীত সিনেমা ‘কংক্রিট কাউবয়’। নেটফ্লিক্স ঘোষণা করেছে আসন্ন এই ছবিটি মুক্তি পাবে আগামী ২ এপ্রিল।

‘কংক্রিট কাউবয়’ ছবিতে ইদ্রিস এলবা ছাড়া আরো অভিনয় করছেন কালেব ম্যাকলাভলিন এবং ঝারেল জেরোমের মত অভিনেতা। ছবিটি নির্মিত হয়েছে লেখক গ্রেগ নেরির ‘ঘেটো কাউবয়’ উপন্যাস অবলম্বনে।

ছবিতে মূলত এক পিতা-পুত্রের কাহিনি তুলে ধরা হবে। যার অন্যতম এক অংশে থাকবে কাউবয়। এছাড়া ছবিতে দারিদ্র্য, সহিংসতা এবং দখলদারিত্বের নানা কাহিনী থাকবে।

ছবিটি পরিচালনা করেছেন রিকি স্টাব, যিনি ‘ড্যান ওয়ালসের’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন। ছবিটির প্রযোজনায় রয়েছেন ট্যকার টলি এন্টারটেইনমেন্ট এবং এলবার গ্রিন ডোর পিকচারের সহযোগিতায় লি ড্যানিয়েল এন্টারটেইনমেন্ট।

বিষয়:ইদ্রিস এলবা নেটফ্লিক্স হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…