চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মিনিটে ‘পাপ পুণ্য’র পেছনের গল্প!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০৯, মে ২০২২
বিনোদন
A A

চলতি মাসের ২০ তারিখে মুক্তি পেতে চলেছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম এর তারকাবহুল ছবি ‘পাপ পুণ্য’। ছবিটির মুক্তি ঘিরে চলছে প্রচার প্রচারণা। তারই ধারাবাহিকতায় এবার উন্মোচিত হলো ছবিটির শুটিং সময়ের মজার সব ঘটনা!

‘পাপ পুণ্য’র শুটিংকালিন পেছনের দৃশ্য নিয়ে প্রায় ২৫ মিনিটের একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। চ্যানেল আই টিভির ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে বেশকিছু মজার দৃশ্য চোখে পড়েছে। শুটিং সময়ের আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, চুমকি, সিয়াম ও নবাগতা সুমিসহ ছবির অন্যান্য কলাকুশলীদের মজার অভিজ্ঞতা দেখতে পারবেন এই ভিডিওতে।

‘পাপ পুণ্য’ মুক্তি পাবে ২০ মে। শুধু দেশে নয়, স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় উ.আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে ছবিটি। ইতিমধ্যে এই ছবির প্রমো টিজার ও দুটি গান দর্শকদের মন ছুঁয়েছে। শিগগির আসবে ‘পাপ পুণ্য’র ট্রেলার।

সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি ও চঞ্চল চৌধুরী ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পূণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। জনপ্রিয় এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ পুণ্য’র মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মগিয়াস উদ্দিন সেলিমলিড বিনোদনশাহনাজ সুমিসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT