চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মার্চ বাংলাদেশে ‘গণহত্যা দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা ও আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালি জাতির ইতিহাসের নৃশংস হত্যাযজ্ঞের কালো দিন ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে সরকারি ঘোষণা এবং আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি আদায়ের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাব্বির খানের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

শহীদ জননী জাহানারা ইমাম ২৪ বছর আগে ২৫ মার্চ গণহত্যার কালোরাত্রি হিসেবে পালনের জন্য যে আলোর মিছিলের সূচনা করেছিলেন তা সংগঠনটির পক্ষ থেকে অব্যাহত রাখা হয়েছে জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ‘বাংলাদেশে গণহত্যা’-র আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য প্রচার অভিযান চালানোর সিদ্ধান্তের কথাও বলা হয়।

“কারণ পশ্চিমের শক্তিধর দেশগুলো সহ বিশ্বের অধিকাংশ দেশ এখনও বাংলাদেশের গণহত্যাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় নি। বাংলাদেশ সরকারও ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করেনি। ”

Banglabid

আর্মেনিয়ার গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সে দেশের সরকার ও জনগণকে প্রায় ১০০ বছর প্রচার অভিযান চালাতে হয়েছে বলেও উল্লেখ করা হয়।

মুক্তিযুদ্ধ ও গণহত্যার ৪৫ বছর উপলক্ষে আগামী ২৫ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে ৪৫টি মশাল প্রজ্জ্বলন এবং মোমের আলোর মিছিল নিয়ে জগন্নাথ হলের বধ্যভূমিতে গিয়ে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের প্রতি গভীরতম শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচিও ঘোষণা করা হয়।

একাত্তরের গণহত্যাকে রাষ্ট্রিয় ভাবে স্বীকৃতি না দেয়ায় খুব সহজেই ডেভিড বার্গম্যান, বেগম খালেদা জিয়া, গয়েশ্বর রায়, ফরহাদ মাজহার ছাড়াও অনেকে একাত্তরের শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে সাহস পায় এবং বিষয়টিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেও মন্তব্য করা হয়।

Reneta

“এর মাধ্যমে যুদ্ধাপরাধে দায়ী সংগঠন জামায়াত ইসলামী এবং পাকিস্তান সামরিক বাহিনীর বিচার কাজের যৌক্তিকতা আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হবে, যা বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক চক্রান্তের কারনে সম্ভব হচ্ছে না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৫ মার্চ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংলিশদের সামনে সাউথ আফ্রিকার রানের পাহাড়

পরবর্তী

টাঙ্গাইলে অজ্ঞাত মহিলার মৃত্যু নিয়ে রহস্য

পরবর্তী

টাঙ্গাইলে অজ্ঞাত মহিলার মৃত্যু নিয়ে রহস্য

জেদ্দায় জাতীয় শিশু দিবস পালন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT