বাংলাদেশ

২৫ মার্চ রাতে সারা দেশে ‘ব্ল্যাক আউট’

২৫ মার্চ রাতে সারা দেশে ‘ব্ল্যাক আউট’

মহান গণহত্যা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। একাত্তরের ভয়াল সেই কালো রাতের শহীদদের স্মরণে এই কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এই প্রতীকী অন্ধকার পালন করা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিবসটির গাম্ভীর্য বজায় রাখতে ওই রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের স্মরণে এই ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে, যা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয়:২৫ মার্চ ব্ল্যাক আউট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…