২৩ মে পর্যন্ত আবারও বন্ধ থাকবে দোকানপাট-শপিংমল

A modern shopping mall in Bangladesh with multiple floors, escalators, digital billboards, and shoppers walking around. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৭ দিন দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।
তিনি বলেন, রমজানে আমরা দোকানপাট ও শপিংমল খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে খুলে দেয়া হয়েছিল। কিন্তু মাত্র ঈদ শেষ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এমনিতেই অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই পরিস্থিতি কী হয় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
করোনা সংক্রমণ রোধে রোববার চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এতে বলা হয়, করোনা পরিস্থিতি বিবেচনায়
আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।
নতুন নির্দেশনায় বলা হয়, চলমান বিধিনিষেধের সময় সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর, জরুরি পরিষেবা আওতাভুক্ত থাকবে এবং খাবার হোটেল ও রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।






