গাইবান্ধা

২৩ দিন পর গাইবান্ধায় চলছে ট্রেন

২৩ দিন পর গাইবান্ধায় চলছে ট্রেন

ঈদে ঘরমুখী মানুষকে বাড়ি পৌঁছে দিতে শুক্রবার থেকে চালু হয়েছে গাইবান্ধার সাথে রাজধানীর রেল যোগাযোগ। বন্যার কারণে ১৬ জুলাই থেকে বন্ধ ছিল রেল যোগাযোগ।

রেল বিভাগ জানায়, বন্যার পানির প্রবল স্রোতে গাইবান্ধার বাদিয়াখালীতে ট্রেন লাইন লন্ডভন্ড হয়ে গিয়েছিল।

জরুরি ভিত্তিতে রেল বিভাগ লাইন মেরামতের কাজ শুরু করে। ২৩ দিন পর শুক্রবার সকাল থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনের আসার মধ্যদিয়ে রেল যোগাযোগ চালু হয়।

এসময় সেখানে রেল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:গাইবান্ধা রেল যোগাযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…