চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ ডলারের বিনিময়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতো ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য নিতে নতুন একটি প্রজেক্ট নিয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

‘ফেসবুক রিসার্চ’ নামে (১৩-১৭) বছর বয়সের শিশুদেরকে একটি অ্যাপ ইনস্টলের বিনিময়ে প্রতিমাসে ২০ ডলার করে দেওয়া হয়েছে। ওই সংবাদমাধ্যম বলছে, এ ধরনের অ্যাপের ব্যবহার অ্যাপলের ব্যক্তিগত নিরাপত্তার নীতিমালা লঙ্ঘন হয়েছে।

তবে ফেসবুকের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলা হয়েছে, একটি গবেষণা প্রোগ্রাম ‘প্রোজেক্ট অ্যাটলাস’র আওতায় নীরবে ব্যবহারকারীদের ফোন ও ওয়েব কার্যক্রম থেকে তথ্য সংগ্রহ করেছে ফেসবুক।

যুক্তরাষ্ট্রের বাইরের এ ধরনের কার্যক্রম চালানো হয়েছে কিনা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ফেসবুকের এক মুখপাত্র।

ধারণা করা হচ্ছে, রিসার্চ অ্যাপটি যদি পরিপূর্ণভাবে ব্যবহার করা হয় তাহলে বিভিন্ন ক্ষেত্র থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে থাকতে পারে ফেসবুক। যেমন- অ্যাপটির মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর প্রাইভেট ম্যাসেজ, ইমেইল, ব্রাউজিং হিস্ট্রি, ফটো ও ভিডিও, ওয়েব সার্চ, ওয়েব ব্রাউজিং কার্যক্রম ও লোকেশন ইনফরমেশন নিয়ে থাকতে পারে ফেসবুক। এছাড়া অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের কাছে অ্যামাজনের অর্ডার হিস্ট্রি পেইজেরও স্ক্রিনশট চাওয়া হয়।

সাইন আপ করা একটি ফেসবুক পেজ ঘুরে বিবিসি জানিয়েছে, ফেসবুকের তাদের সেবার মান বাড়ানোর জন্য এ তথ্য গুলো ব্যবহার করবে বলে দেখা হয়।

Reneta

তবে টেক ক্রাঞ্চের সংবাদটি প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, অ্যাপল ডিভাইসে এ ধরনের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বহাল তবিয়তেই আছে অ্যাপটি।

ব্যবহারকারীদের পছন্দ অপছন্দ জানলে ব্যবসায়ীক কিছু সুবিধা পাওয়া যায়। তাই বাজার বিশ্লেষণের উদ্দেশ্যে অ্যাপটি তৈরি করে ফেইসবুক। ২০১৬ থেকেই অ্যাপটির মাধ্যমে তথ্য নিচ্ছে তারা।

বুধবার ফেসবুক জানিয়েছে, ১৩ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে যারা স্বেচ্ছায় ফেইসবুককে নিজেদের প্রায় সব তথ্য দিতে রাজি হয় তাদেরকে প্রতিমাসে ২০ ডলারের গিফট কার্ড দিয়ে থাকে ফেসবুক রিসার্চ অ্যাপটি।

ফেসবুক দাবি করেছে, ১৩ থেক ৩৫ বছর মধ্যে ১৮ বছরের নিচে শিশুদের অভিভাবকদের সম্মতিপত্র নিয়েই তাদের সাইন করা হয়েছে।

অ্যাপটির বিজ্ঞাপনে বলা হতো, পেইড সোশ্যাল মিডিয়া স্টাডিতে অংশগ্রহণকারী খোঁজা হচ্ছে। বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন। ক্লিকের মাধ্যমেই অ্যাপটিতে জয়েন করতে পারতেন তরুণ-তরুণীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপফেসবুকব্যক্তিগত তথ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানি লন্ডারিং: ব্যাংকের সাবেক ১৩ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

পরবর্তী

যে কারণে রনির মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন

পরবর্তী

যে কারণে রনির মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি

সর্বশেষ

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT