চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২২ সালে মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়ার তামিল মহাকাব্যিক সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

অবশেষে শেষ হলো ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত মনি রত্নমের পরিচালনায় তামিল মহাকাব্যিক সিনেমা “পন্নিইন সেলভান” এর শ্যুটিং। জানা গেছে আসছে ২০২২ সালের গ্রীষ্মে মুক্তি পাবে সিনেমাটির প্রথম পর্ব।

রোববার (১৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করেন সাবেক এই বিশ্বসুন্দরী। সেখানেই আগামী বছর ছবিটির মুক্তির ইঙ্গিত দেন অভিনেত্রী। আর তাতেই যেন আসন্ন এই ছবিটিকে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

গেল সপ্তাহের শুরুতেই ভারতের তামিলনাড়ু রাজ্যের পোল্লাচিতে শেষ কিছু দৃশ্যের শ্যুটিং শুরু হয় ছবিটির। এরপর শুক্রবার কয়েকটি প্যাচওয়ার্ক দৃশ্যের মধ্যদিয়ে শেষ হয় পুরো সিনেমার শ্যুটিং। সিনেমাটিতে ঐশ্বরিয়া ছাড়াও আরও অভিনয় করছেন বিক্রম কার্তি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রামসহ আরও অনেকে।

‘পন্নিইন সেলভান’ একটি তামিল ঐতিহাসিক উপন্যাসের চলচ্চিত্র রূপ। কালকি কৃষ্ণমূর্তির ইতিহাস ভিত্তিক তামিল উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি। দক্ষিণ ভারতের চোল রাজাদের ইতিহাস উপন্যাসের মূল বিষয়বস্তু তাই ছবিটির তৈরি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এতে তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা যাবে।

১০ বছর আগে মণি রত্নমের ‘রাবণ’ সিনেমায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এখন দেখার বিষয় দীর্ঘ সময় পর আবারও এই পরিচালকের নির্দেশনায় পর্দায় কতটা চমক দেখাতে পারেন অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়া রাই বচ্চনমনি রত্নম
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT