চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্যাকে নিয়ে কানের রেড কার্পেট মাতালেন ঐশ্বরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২৩, মে ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তার ফ্যাশন ও সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করেন। চলতি বছরে আলিয়া ভাটের একটি পোস্টার ঘিরে বিতর্ক উঠেছিল তুঙ্গে।

তবে সব বিতর্কে জল ঢেলে, মেয়ে আরাধ্যকে নিয়ে কানে পৌঁছান রাই-সুন্দরী। ইতিমধ্যেই তার বেগুনি গাউন আলোচনার কেন্দ্রে। আর তারই মাঝে মাত্র ১৪ বছর বয়সে কানে ডেবিউ করলেন বচ্চন পরিবারের নাতনি আরাধ্য বচ্চন।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় মা-মেয়ের জুটি কান-এর বিশেষ অনুষ্ঠান ‘লাইটস অন উইমেন্স ওর্থ’-এ একসঙ্গে প্রবেশ করেন। স্টাইলিশ এবং গ্ল্যামারাস অবতারে আরাধ্যাকে দেখে চোখ ফেরানো দায়।

অভিষেক-কন্যা সাটিন কাপড়ের তৈরি একটি সুন্দর গাঢ় লাল রঙের গাউন পরেছিল। শুধু তাই নয়, চিরাচরিত সেই হেয়ারস্টাইলও বদলে গিয়েছে আরাধ্যর। ব্যাংস হেয়ারস্টাইলের বদলে সাইড-পার্টেড স্টাইল করেছেন।

অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন ‘সোফি ক্যুচার’ ব্র্যান্ডের একটি হালকা গোলাপি রঙের ফ্লোরাল গাউন পরেছিলেন । হোটেল থেকে বেরিয়ে গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ঐশ্বর্যের আরাধ্যার হাত ধরে থাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আরাধ্যর এই লুকের ছবি-ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তাকে প্রশংসা-ভালোবাসায় ভরিয়েছে নেটপাড়া।

Reneta

এক নেটিজেন লিখলেন, ‘কী যে মিষ্টি লাগছে আরাধ্যাকে। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল’। আরেকজন লেখেন, ‘ঐশ্বরিয়া ওজি কান কুইন! সেরা সেরা! আরাধ্যাকে ফাটাফাটি লাগছে’। আরেকজন লেখেন, ‘মায়ের উত্তরাধিকার বহন করতে আরাধ্য তৈরি! ঐশ্বরিয়া বরাবরই বেস্ট মাম্মা’। অন্য কমেন্টে লেখা হয়, ‘দুঃখের বিষয় এবারও বচ্চনদের কেউ এই নিয়ে একটাও কথা বলবে না। এই যদি মেয়ে শ্বেতা হত, সবাই একক্ষণে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলত।’

কান ২০২৬-এর প্রথম ঝলকে অভিনেত্রী একটি জমকালো রয়্যাল ব্লু বডিকন ক্যুচার গাউন পরে রেড কার্পেটে হেঁটেছেন। পোশাকটিতে কাঁধের কাছে ছিল বিশেষ নকশা। বৃহস্পতিবার রাতে ঐশ্বরিয়াকে তার মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। ফরাসি রিভিয়েরার দিকে যাওয়ার পথে মা ও মেয়ে দুজনেই কালো পোশাকে টুইনিং করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাধ্য বচ্চনঐশ্বরিয়া রাই বচ্চনকান চলচ্চিত্র উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT