অর্থনীতি

২০২০ সালে সাড়ে ১১ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের অফিস ভবন, আধুনিক স্থাপত্যশৈলী সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের সদর দপ্তর ভবন, আধুনিক স্থাপত্যশৈলী ও বিশ্বব্যাপী অর্থনৈতিক সংস্থার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংক বুধবার সতর্ক বলেছে: মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়ার কারণে এ বছর প্রায় সাড়ে ১১ কোটি মানুষ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে। খবর এএফপি’র।

বিশ্বব্যাংক এর আগে এমনকি আগস্ট মাসেও যে ধারণা দিয়েছিল-এ সংখ্যা তার চেয়ে অনেক বেশি। তখন বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী ১০ কোটি মানুষ হতদরিদ্র হতে পারে।

ব্যাংকটির নতুন প্রতিবেদনে আরও বলা হয়: ২০২১ সাল নাগাদ প্রায় ১৫ কোটি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার ব্যয় ১.৯০ ডলারের নিচে নেমে যেতে পারে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন: মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের মোট জনসংখ্যার ১.৪ শতাংশ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে বলে ধারণ করা হচ্ছে।

বিষয়:অর্থনীতি বিশ্ব ব্যাংক বেকারত্ব মন্দা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…