অর্থনীতি

দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দিবে বিশ্ব ব্যাংক

বিশ্ব ব্যাংকের ভবনের সামনে বিশ্ব মানচিত্রের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ব্যাংকের ভবনের বাইরে বিশ্ব মানচিত্রের লোগো সহ একটি ছবি, যা আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। 

এনডিটিভি জানিয়েছে, বিশ্বব্যাংকের এক মুখপাত্র বলেছেন, গত তিন বছরে দাতা দেশগুলোর প্রতিশ্রুত প্রায় ২৩.৫ বিলিয়ন ডলার থেকে সামান্য বৃদ্ধি করে দাতা দেশগুলো ব্যাংকের রেয়াতপ্রাপ্ত ঋণ পূরণ পরিশোধের জন্য ২৩.৭ বিলিয়ন ডলার করা হয়। যা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) নামে পরিচিত।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক এই অর্থ ব্যবহার করে আর্থিক বাজার থেকে চার গুণ বেশি ঋণ নিতে পারবে, যা মোট ১০০ বিলিয়ন ডলার ঋণ ও অনুদানের পথ খুলে দেবে। ২০২১ সালে এই অর্থের পরিমাণ ছিল ৯৩ বিলিয়ন ডলার।

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) প্রধানত বিশ্বের ৭৮টি দরিদ্রতম দেশকে সহায়তার জন্য অনুদান দিয়ে থাকে। এই অনুদান কোভিড-১৯ মহামারির অর্থনৈতিক প্রভাব থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন পর্যন্ত অন্তর্ভুক্ত।

আইডিএ বিশ্বব্যাংকের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ থেকে প্রচুর অর্থায়ন আসে। এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র আইডিএ নতুন তহবিলের জন্য ৪ বিলিয়ন ডলার ঘোষণা করেছে। নরওয়ে এবং স্পেনসহ অন্যান্য দেশগুলোও উল্লেখযোগ্যভাবে তাদের আর্থিক সহায়তা বাড়িয়েছে।

বিষয়:ডলার বিশ্ব ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…