অর্থনীতি

বাংলাদেশের ক্লিন এয়ার প্রকল্পে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বাংলাদেশের ক্লিন এয়ার প্রকল্পের জন্য ঋণ চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বাংলাদেশের ক্লিন এয়ার প্রকল্পে ৩০০ মিলিয়ন ডলার ঋণের জন্য স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হবে, দেশের বিভিন্নি খাতে দূষণ কমিয়ে বাতাসের মান উন্নয়ন করা।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পর এই কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংকের অংগ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। রান্নাঘর থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে সম্ভাব্য অনুদান পাওয়া যেতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

বিষয়:ঋণ বিশ্ব ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…