রাজনীতি

২০১৮ সাল হবে জনগণের বছর: খালেদা জিয়া

২০১৮ সাল হবে জনগণের বছর: খালেদা জিয়া

শিগগিরই দেশ থেকে সকল জুলুম, অত্যাচার দূর হয়ে যাবে মন্তব্য করে ২০১৮ সাল জনগণের বছর হবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার ঢাকা লেডিজ ক্লাবে এলডিপির আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া এমন দাবি করেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ।

খালেদা জিয়া বলেন, ২০১৬ সাল ছিলো আওয়ামী লীগের ব্যাংক লুটের বছর। মানুষের ওপর জুলুম, অত্যাচারের বছর। এখন অত্যাচারের মাত্রা দ্বিগুণ হয়েছে। এই সরকারের অত্যাচারে জনগণ অতিষ্ট। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ, পানির উর্ধ্বগতি মানুষের দুঃখের সীমা নেই। এর মধ্যে বাজেট দিয়ে জনগণের পকেটে হাত দিয়েছে অত্যাচরী সরকার।

বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগের হাত অনেক লম্বা। তারা সব জায়গায় হাত দিয়েছে। দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ। মানুষ বিচার পাচ্ছে না।

তিনি বলেন এই অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে মানুষের মুক্তি দিতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাল্লাহ ২০১৮ সাল হবে জনগণের বছর।

বিষয়:আওয়ামী লীগ-বিএনপি এলডিপি বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…