চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৫ সালের আলোচিত কিছু ‘ভুয়া ছবি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

বিদায়ী বছরে প্রযুক্তি ও প্রতারণা যেনো পাল্লা দিয়েছে। সামাজিক মাধ্যমে বানোয়াট ছবি এবং ভুল তথ্য ২০১৫ সাল জুড়েই নানা ভিত্তিহীন বিষয়কে ব্যাপক আলোচনায় নিয়ে এসেছে। এমনকি সম্পূর্ণ ভিত্তিহীন ছবি-বিষয়কে ‘ভাইরাল করে’ বা ছড়িয়ে দিয়ে বোকা বানানো হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকেও।

২০১৫ সালে ছড়িয়ে পড়া এমন কিছু ভুয়া ছবি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নেপাল ভূমিকম্প থেকে শুরু করে শরণার্থী বিতর্ক ও প্যারিসের কনসার্ট নিয়ে বানোয়াট ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। প্রতারণা-ভ্রান্তির জালে জড়ানো সেই ছবিগুলো- 

নেপাল ভূমিকম্পের সেই ভাইবোন!

নেপালে চার বছরের ভাই তার দুই বছরের বোনকে আগলে রাখছে এই ক্যাপশনের সাথে ছবিটি ফেসবুক এবং টুইটারে শেয়ার হয়েছে অসংখ্যবার। তবে আসলে ছবিটি তোলা হয়েছে ২০০৭ সালে ভিয়েতনামের একটি প্রত্যন্ত গ্রাম থেকে।

Reneta

সুইমিং পুলে ভুমিকম্প

কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেও ভূমিকম্পের তীব্রতা দেখাতে গিয়ে ভিডিওটি ব্যবহার করা হয়। কিন্তু আসলে এই ভিডিওটি বেশ পুরনো। সম্ভবত ২০১০ সালে মেক্সিকোতে ভূমিকম্পের সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল।

ইন্সটাগ্রামে এক শরণার্থীর ইউরোপ পরিক্রমা

গত গ্রীষ্মে সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে একজন অভিবাসীর সেনেগাল থেকে স্পেনে যাত্রার ছবি আসতে শুরু করে।

ডাকারের বাসিন্দা আবু দিউফের এসব সেলফি ইন্টারনেটে আলোড়ন তোলে এবং হাজার-হাজার মানুষ তাকে ফলো করতে শুরু করে। তবে শেষপর্যন্ত ধরা পড়ে যে এই ছবিগুলো ছিল উত্তর স্পেনের একটি ফটোগ্রাফি উৎসবের প্রচারণা। ইউরোপে শরণার্থী সংকটের সময় এই ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে।

শরণার্থীবেশে আইএস!

“এই লোককে মনে পড়ে? গতবছর আইসিসের ছবিতে দেখা গিয়েছিল- এখন সে শরণার্থী” লেখেন একজন।

পরবর্তীতে ছবির এই ব্যক্তিকে লাইথ আল-সালেহ হিসেবে শনাক্ত করা হয়, যিনি বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত মধ্যপন্থী সিরীয় বিদ্রোহী গোষ্ঠি ফ্রি সিরিয়ান আর্মির একজন কমান্ডার।

সিরিয়া থেকে পালিয়ে তিনি ২০১৫ সালের অগাস্টে সিরিয়া থেকে পালিয়ে মেসেডোনিয়ায় পৌছান।

ঈগলস অব ডেথ

নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর এই খবরকে ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়ে।গুরুতর কিছু মিথ্যার মধ্যে রয়েছে এই ছবিটি, যেটিকে সোশ্যাল মিডিয়ায় হামলার আগে বাটাক্লা কনসার্ট হলে ঈগলস অফ ডেথ  কনসার্টের ছবি হিসেবে উল্লেখ করা হয়।

স্বামীর প্রতিশোধ

বিবাহ বিচ্ছেদের পর এক জার্মান ব্যক্তি তার সকল সম্পত্তি দুইভাগ করে বিক্রি করছেন এমন একটি খবরে অনেকেই বোকা হয়েছেন। গত জুনে ওই ছবি দেখে অনেক গণমাধ্যমও প্রতিবেদন করে।

ইউটিউবে প্রায় ৪৫ লাখ বার দেখা হওয়ার পর জার্মান বার এসোসিয়েশন স্বীকার করে যে, তারা তাদের প্রচারণার অংশ হিসেবে মিথ্যা এই গল্পটি বানিয়েছিল।

প্যারিসের ফাঁকা রাস্তা

আত্মঘাতি হামলার পর প্যারিসের ফাঁকা রাস্তার ছবি হিসেবে এই ছবিটি শেয়ার করা হয়।

কিন্তু আসলে এই ছবিটি তোলা হয়েছিল সাইলেন্ট ওয়ার্ল্ড নামের একটি ছবি সিরিজের অংশ হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালতামামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৯ শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শাইখ সিরাজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের অনুশীলনে নেই আর্সেনালের একগাদা খেলোয়াড়

এপ্রিল ১৪, ২০২৬

২৪ থেকে বেড়ে এবার ৩২ দল নিয়ে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT