প্রবাস সংবাদ

ক্রোয়েশিয়ার ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য, গৌরবান্বিত বাংলাদেশ

ক্রোয়েশিয়ার ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য, গৌরবান্বিত বাংলাদেশ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন পর্তুগালে বেড়ে উঠা বাংলাদেশি হাফেজ, আলেম ও চিকিৎসক ডা. মনজিল মুরশেদ দিগন্ত। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬ শে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।

তাঁর এই সাফল্যে বাংলাদেশসহ পর্তুগালপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআন হিফজের পাশাপাশি চিকিৎসাসেবায় নিয়োজিত থেকে ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখার কারণে ডা. মনজিল মুরশেদ দিগন্তের এই অর্জন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্তুগালে বসবাস করা প্রবাসী বাংলাদেশীরা।

ডা. মনজিল মুরশেদ দিগন্ত একজন হাফেজে কোরআন, আলেম ও চিকিৎসক। পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাসেবায় নিয়োজিত থাকার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পবিত্র রমজান মাসে তিনি হাফিজ হিসেবে তারাবির নামাজে ইমামতি করে কোরআনের খেদমতে ভূমিকা রাখছেন।

তাঁর এই সাফল্যের পেছনে পরিবারের অবদানও উল্লেখযোগ্য। বিশেষ করে তাঁর পিতা হাজী কামাল আহমদের অক্লান্ত পরিশ্রমের ছেলের শিক্ষা, কোরআন হিফজ ও ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে পরিশ্রম ও ত্যাগ করেছেন, তা স্মরণীয়। হাজী কামাল আহমদও দীর্ঘদিন ধরে বায়তুল মোকাররম জামে মসজিদের সহ-সভাপতি হিসেবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

ছেলের আন্তর্জাতিক পর্যায়ের এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং পর্তুগালপ্রবাসী বাংলাদেশিরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, ডা. মনজিল মুরশেদ দিগন্ত ভবিষ্যতেও কোরআন, ধর্মীয় শিক্ষা, চিকিৎসাসেবা ও মানবকল্যাণে তাঁর ভূমিকা অব্যাহত রাখবেন।

পর্তুগালপ্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তাঁর এই অর্জনের জন্য অভিনন্দন জানানো হয়েছে এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সফলতা ও কল্যাণ কামনা করা হয়েছে।

বিষয়:আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাক্রোয়েশিয়াপর্তুগালপ্রবাসী
প্রতিবেদক

হাফিজ আল আসাদ

পর্তুগাল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…