চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ জানুয়ারি শুরু বিপিএল, ফাইনাল ১ মার্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সূচি চূড়ান্ত হয়েছে। নতুন বছরের প্রথম সপ্তাহে শুরুর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে কিছুটা পিছিয়ে ১৯ জানুয়ারি মিরপুরে হবে উদ্বোধনী ম্যাচ। ‍দুপুর দেড়টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে দুরন্ত ঢাকার বিপক্ষে। সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল।

শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, সন্ধ্যার ম্যাচ ৭টায়। এবারও তিন ভেন্যুতে হবে প্রায় দেড়মাস ধরে চলা ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসরটি।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে মোট ৪৬টি ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ১ মার্চ।

বিপিএলের দশম আসর শুরুর প্রায় চার মাস আগেই হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফট। গত আসরের কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারও গড়েছে শক্তিশালী দল। সবচেয়ে বেশি ২৪ জন ক্রিকেটার দলে টেনেছে তারা।

সাত দলের আসরে প্লেয়ার্স ড্রাফট থেকে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩১ জন খেলোয়াড়কে দলে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, তাওহিদ হৃদয়, মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)।

Reneta

রংপুর রাইডার্স: সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, আজমাতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদ, মিচেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফী বিন মোর্ত্তজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল, বেন কাটিং, জর্জ ডকরেল, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশন হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ওয়েল্লাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকানজি, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফের, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।

দুর্দান্ত ঢাকা: তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল, মোসাদ্দেক হোসেন সৈকত, চতুরঙ্গা ডি সিলভা, স্যাম আইয়ুব, উসমান কাদির, সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরাব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।

খুলনা টাইগার্স: নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা, আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিতা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলি, সুমন খান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা-ঢাকাবিপিএল-১০বিপিএল-২০২৪মিরপুরলিড স্পোর্টসসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

মে ১১, ২০২৬

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত-এনসিপিসহ নারী এমপিদের ঐকমত্য

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT