চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৮৮ সালের মতো আরেকটি বন্যা হলে প্রস্তুতি আছে কি?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫৬ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A
বন্যা

দেশের ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় যেসব নদী, সেগুলোর পানি বেড়ে ১৯৮৮ সালের বন্যা পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে নদ-নদী ও হাওরের পানি বেড়ে বন্যায় দেশের ১০ জেলার অনেক অঞ্চল তলিয়ে গেছে। সাধারণত গঙ্গা অববাহিকায় আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের কারণে ভারতের বিহার, উত্তরপ্রদেশ ও নেপালে বন্যা হয়। বাংলাদেশেও এর প্রভাব পড়ে। আবার ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় জুলাই-আগস্টে বন্যা হয়। আর মেঘনা অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্যা হয়ে থাকে। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ ব্রহ্মপুত্র-যমুনা অংশে পানি বাড়ার হার গড়ে ৫০ সেন্টিমিটার। এরইমধ্যে চিলমারি, বাহাদুরাবাদ, সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ব্রহ্মপুত্রের বাহাদুরাবাদ পয়েন্টে গত বছর রেকর্ড করা পানির সর্বোচ্চ বিপদসীমা অাগামী তিন দিনে অতিক্রম করে পরবর্তী ৭-৮ দিন প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এসবের সঙ্গে আগামী ২৩ আগস্ট অমাবস্যার সময় উচ্চ মাত্রার জোয়ারের চাপ থাকবে চাঁদপুর মেঘনা অংশে। সব মিলিয়ে দেশে মারাত্মক বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগের। কিছুদিন আগেই হাওর অঞ্চলের আগাম বন্যা ও পার্বত্য এলাকায় পাহাড় ধসের ধকল সইতে হয়েছে জাতিকে। এবার এই বন্যা দেশের শস্যভাণ্ডার তথা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতে যে ক্ষতি করছে, তা শঙ্কার। দুর্যোগ ব্যবস্থায় বাংলাদেশের সক্ষমতা যে অনেক বেড়েছে তাতে সন্দেহ নেই। তারপরও দুর্যোগ ও দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেবার অভাব দেখা যায়। যেমনটি আমরা দেখতে পেয়েছিলাম হাওরের আগাম বন্যা ও পার্বত্য এলাকার পাহাড় ধসের সময়। যা নিয়ে গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা ও সমালোচনা আমরা দেখতে পেয়েছি। কাজেই এখন ৮৮ সালের মতো একটি বন্যা হলে আমাদের দুর্যোগকালীন প্রস্তুতি কেমন আছে, তা দ্রুত ভেবে ও বিষয়ের গুরুত্বানুসারে ব্যবস্থা নেবার আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুশীলন-আড্ডায় কাটছে মাশরাফীর দিন

পরবর্তী

১৫ আগস্টে যেসব রাস্তা বন্ধ থাকবে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্টে যেসব রাস্তা বন্ধ থাকবে

বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তির বক্তৃতা ও আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

'জহির রায়হানের অন্তর্ধানের পর এটিই সবচেয়ে বড় বিপর্যয়’

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়নে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT